যশ-নুসরতের অভিজাত আবাসনে অগ্নিকাণ্ড, আতঙ্কে পথে নামলেন তারকারা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আবারও অগ্নিকাণ্ডের (Fire Incident) ঘটনা শহর কলকাতায়। এবার ঘটনাস্থল টালিগঞ্জের অভিজাত আবাসন। এদিন ডায়মন্ড সিটি আবাসনের টাওয়ার ২ তে লাগে ভয়াবহ আগুন। ঘটনাচক্রে যশ, নুসরত, সায়ন্তিকার মতো টলিউডের একাধিক তারকার বাস এই অভিজাত আবাসনে। সন্তানকে নিয়ে নীচে নেমে আসেন যশ নুসরত। ঘটনায় আতঙ্কিত তাঁরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন।

রবিবার আগুন (Fire Incident) লাগে আবাসনে

রবিবার সকালে এই অভিজাত আবাসনের পাঁচতলায় আগুন লাগে বলে খবর। খবর যেতেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। পৌঁছায় পুলিশও। দ্রুত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই লেগেছে আগুন। আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর।

Fire incident in yash nusrat complex

কেমন আছেন তারকারা: দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মনে। এই আবাসনেই থাকেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে সে সময় তিনি আবাসনে ছিলেন না। বরানগর ক্যাম্পে গিয়েছিলেন তিনি। সুস্থ আছেন বলেই জানান সায়ন্তিকা।

আরও পড়ুন : ‘নাগিন’ রহস্যের সমাধান, উত্তরপ্রদেশের ঘটনায় নতুন মোড়

পরপর অগ্নিকাণ্ড শহরে: প্রসঙ্গত, কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ডের (Fire Incident) ঘটনা লেগেই রয়েছে। সম্প্রতি সল্টলেক সেক্টর ফাইভের গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় তিনটি দমকলের ইঞ্জিন। প্রচণ্ড ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন এক বহুজাতিক সংস্থার কর্মী। তাঁকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে।

আরও পড়ুন : শীতের বিদায়বেলায় দেদার বিকোচ্ছে খোকা ইলিশ, দাম কত জানেন?

দমকলের বেশ কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। দুদিন যেতে না যেতেই ফের আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র।