বাংলাহান্ট ডেস্ক : খাটের উপরে পড়ে এক বিরাটাকার সাপের খোলস। আর তরুণী উধাও! কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ‘ইচ্ছাধারী নাগিন’ রহস্য। এই অদ্ভূত দৃশ্য দেখে দাবি করেন, ইচ্ছাধারী নাগিনে পরিণত হয়েছেন ওই তরুণী। এই ঘটনা নিয়ে কার্যত তোলপাড় পড়ে গিয়েছিল বিভিন্ন মহলে। অবশেষে হল এই রহস্যের সমাধান।
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নাগিন রহস্যের সমাধান
গত রবিবার রাতে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের অরাইয়ার সিঙ্গনপুর গ্রামে। পরিবারের দাবি, সেদিন হঠাৎই নিখোঁজ হয়ে যান বছর ২১ এর তরুণী রীনা। পরদিন সকালে তাঁর বিছানায় পাওয়া যায় পাঁচ ফুট লম্বা সাপের খোলস। তার পাশেই পড়ে ছিল চুড়ি, আংটি আর পোশাক।
কী জানা গেল: বিষয়টি নিয়ে দ্রুত গুজব ছড়িয়ে পড়ে এলাকায়। ইচ্ছাধারী নাগিনের গুঞ্জন তীব্র হয়ে ওঠে। অবশেষে এই ঘটনায় এল নতুন মোড়। তরুণী নিজেই প্রকাশ্যে এসে দাবি করলেন, তিনি স্বেচ্ছায় পালিয়ে গিয়ে প্রেমিককে বিয়ে করেছেন।
আরও পড়ুন : কোটি কোটি টাকা বিনিয়োগে পরিকাঠামো উন্নয়ন, বাংলার কোন কোন স্টেশনে আসছে বদল?
ভিডিও হল ভাইরাল: ওই তরুণী নিখোঁজ হওয়ার কয়েকদিন পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ওই তরুণী হলুদ শাড়ি, মঙ্গলসূত্র আর সিঁদুর পরে প্রেমিকের পাশে দাঁড়িয়ে রয়েছেন। ভিডিওতে তরুণীকে (Uttar Pradesh) বলতে শোনা যায়, নিজের ইচ্ছাতেই বিয়ে করেছেন তাঁরা। তাঁকে এবং তাঁর স্বামীকে যেন কেউ বিরক্ত না না করে। বাড়ির আপত্তির কারণেই এই পদক্ষেপ তাঁরা নিয়েছেন বলেই দাগ করেন তরুণী।
আরও পড়ুন : সামান্য সর্দি-জ্বরেও দেদারে অ্যান্টিবায়োটিক, বড় বিপদ ঠেকাতে নতুন গাইডলাইন আনছে কেন্দ্র
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রায় ৩ মাস ধরে পালানোর চেষ্টা করছিলেন তরুণী। এমনকি সাপের খোলস রেখে নাগিনের নাটক করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এদিকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেছেন তরুণীর বাবা।













