অবশেষে মিললো ধৈর্য্যের ফল! অধিনায়ক হিসেবেই দলে ফিরলেন সূর্যকুমার যাদব

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপ জেতানোর পরেও বাদ পড়েছিলেন ভারতীয় দল (Indian Cricket Team) থেকে। ব্যাট হাতে অফফর্মের কারণে ছেঁটে ফেলা হয়েছিল তাকে। জবাব দেওয়ার মঞ্চ পাচ্ছিলেন না সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। কারণ ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের (Mumbai) রঞ্জি ট্রফির স্কোয়াডেও রাখা হয়নি তাকে। কিন্তু এবার তার ভাগ্য ফিরলো। আসন্ন সৈয়দ মুস্তাক আলী (Syed Mushtaq Ali T20 Trophy) ট্রফির জন্য আয়োজিত টুর্নামেন্টে মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে দলে ফিরলেন স্কাই।

ভারতীয় ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলী টি-টোয়েন্টি টুর্নামেন্টের গুরুত্ব অসীম। বহু নামি-দামি তারকা ভারতের জার্সি গায়ে দাপিয়ে খেলার আগে এই প্রতিযোগিতাতেই নিজের জাত চিনিয়ে নিজেদের ভারতীয় দলের যোগ্য প্রমাণ করেছেন। আর এবার সেই টুর্নামেন্টে মুম্বাইয়ের দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে অভিজ্ঞ ভারতীয় তারকা সূর্যকুমারের কাঁধে।

Suryakumar Yadav made big announcement before first T20.

মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন নিজেদের আনুষ্ঠানিক ঘোষণার মধ্যে দিয়ে বলেছেন, “ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে মুম্বাই দলের নেতৃত্ব দেবেন। তিনি তাঁর সুদীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং বিধ্বংসী ব্যাটিংয়ের দক্ষতা দলের কাজে লাগাবেন।” তবে দলে স্কাই একাই তারকা নন, ভারতের জার্সিতে চুটিয়ে ক্রিকেট খেলা দুই তারকা অলরাউন্ডার, শিবম দুবে ও শার্দূল ঠাকুরও থাকছেন এই স্কোয়াডে।

আরও পড়ুন: বড় রান না পেলেও নতুন রেকর্ড কোহলির! এই তালিকাতেও হয়ে গেলেন বিশ্বের পয়লা নম্বর

মুম্বাইয়ের অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে সন্তুষ্ট সূর্যকুমার। নিজের বক্তব্যে তিনি বলেছেন, “মুম্বাইয়ের প্রতিনিধিত্ব করা সবসময়ই অত্যন্ত গর্বের বিষয়। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে এই প্রতিভাবান দলটির নেতৃত্ব দিতে পারা আমার জন্য সম্মানের। মুম্বাইয়ের রয়েছে সমৃদ্ধ ক্রিকেটীয় ঐতিহ্য এবং জয়ের সংস্কৃতি। আমরা সেই ধারা বজায় রাখার চেষ্টা করব। আমাদের দলে অভিজ্ঞ খেলোয়াড় এবং সম্ভাবনাময় তরুণ প্রতিভার এক চমৎকার সংমিশ্রণ রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, পুরো দল ঐক্যবদ্ধ হয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব নিয়ে প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেবে। আমাদের লক্ষ্য হলো টুর্নামেন্টের শেষ পর্যন্ত টিকে থাকা এবং ট্রফিটি ঘরে নিয়ে আসা।”

আরও পড়ুন: ভারতের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার কে? উত্তর পাওয়া গেলো গৌতম গম্ভীরের কোচিং টিমের কাছ থেকে

এই টুর্নামেন্ট ৩৬ বছর বয়সী এই তারকা ক্রিকেটারের নিজের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভারতীয় দলকে বিশ্বকাপ জেতালেও টানা ব্যাট হাতে ব্যর্থতার কারণে তাকে ছেঁটে ফেলা হয়েছে দল থেকে। এই মঞ্চ তার কাছে ব্যাট হাতে জবাব দেওয়ার। ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করার জন্য মরিয়া হয়ে থাকবেন তিনি।