বাংলা হান্ট ডেস্ক: সমাজ মাধ্যমের চোখ রাখলেই আজকাল নানা ধরনের লোভনীয় অফার অথবা সরকারি প্রকল্পের কথা জানা যায়। তবে আজকালকার দিনে এমন একটি মেসেজ আপনি হোয়াটসঅ্যাপ অথবা অন্যান্য সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যেখানে বলা হয়েছে, “ন্যাশনাল স্টুডেন্ট ল্যাপটপ (Free Laptop) স্কিম ২০২৬” এর আওতায় ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে এই খবর সামনে আসতে পড়ুয়া থেকে অভিভাবকদের মধ্যে উত্তেজনা তুমুল ভাবে তৈরি হয়। সেই বিষয় কেন্দ্র সরকার কি বলল তা জানুন।
বিনামূল্যে ল্যাপটপের দাবি, ভাইরাল মেসেজের সত্যতা কতটা (Free Laptop)
এবার ভুয়ো তথ্যের এই খবরের পিছনে আসল সত্য সামনে এনেছে সরকারের নিজের সব ফেক চেকিং সংস্থা পিআইবি ফ্যাক্ট চেক। এই বিষয়ে পিআইবি তাদের নিজস্ব টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করে এই ভাইরাল দাবির বিষয়ে। সেখানে ভাইরাল হওয়া মেসেজের স্ক্রিনশট শেয়ার করে বড় বড় অক্ষরে ফেক অথবা ভুয়ো লিখে দেওয়া হয়েছে (Free Laptop)।

আরও পড়ুন: সুখবর মধ্যবিত্তদের জন্য, ফের কমল সোনার দাম! আজ ১ ভরির দর কত জানেন
পাশাপাশি “হোয়াটসঅ্যাপে একটি মেসেজ ব্যাপকভাবে ছড়াচ্ছে যেখানে দাবি করা হচ্ছে যে ‘ন্যাশনাল স্টুডেন্ট ল্যাপটপ স্কিম ২০২৬’-এর অধীনে বিনামূল্যে ল্যাপটপ পাওয়ার জন্য আবেদনপত্র গ্রহণ করছে সরকার। পিআইবি-র ফ্যাক্ট চেকে প্রমাণিত হয়েছে যে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যে এবং ভুয়ো।” বলেছে পিআইবি ফ্যাক্ট চেক।
💻 Free laptops for students?
A WhatsApp message is circulating claiming that the Government is accepting applications for free laptops under the ‘National Student Laptop Scheme 2026’.#PIBFactCheck:
❌ This claim is #FAKE.
✅ The Government of India has NOT announced any… pic.twitter.com/uZ9iPy5JRL
— PIB Fact Check (@PIBFactCheck) June 4, 2026
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই নামের কোনো স্কিম বা প্রকল্প চালু করা হয়নি। এটি সম্পূর্ণভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য ছড়ানো হচ্ছে।
এছাড়াও ল্যাপটপ পাওয়ার লোভে মেসেজে থাকা কোনো অজানা বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি ফরওয়ার্ড করার আগে ভাবুন। কারণ সত্যতা যাচাই না করে এই ধরণের মেসেজ বন্ধু-বান্ধব বা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে ফরওয়ার্ড করবেন না।
এমনকি অফিসিয়াল সোর্স যাচাই করুন: যেকোনো সরকারি প্রকল্পের সত্যতা জানতে সবসময় সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট (.gov.in) ফলো করুন (Free Laptop)।













