বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক শিশুর মধ্যেই রয়েছে নিজের মতো করে বড় কিছু করে দেখানোর সম্ভাবনা। সেই সম্ভাবনাকে বাস্তবে রুপ দিতে শুধু বই পড়া আর পরীক্ষায় ভালো নম্বর পাওয়াই যথেষ্ট নয় (Tutopia)। প্রয়োজন বিষয়গুলি বুঝে শেখা, সঠিক দিকনির্দেশ এবং ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করার সুযোগ। এই লক্ষ্যেই গত পাঁচ বছর ধরে বাংলার ছাত্রছাত্রীদের শিক্ষার অভিজ্ঞতাকে আরও উন্নত করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে টিউটোপিয়া। এই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ টিউটোপিয়া স্কুল অ্যান্ড কেরিয়ার গাইড (Tutopia School and Career Guide) তথা TSCG। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের (Students) জন্য তৈরি এই কর্মসূচির লক্ষ্য, মানসম্মত শিক্ষা, আধুনিক পড়াশোনার পদ্ধতি এবং ভবিষ্যৎ কেরিয়ার সম্পর্কে সঠিক দিশা পৌঁছে দেওয়া।
স্কুলের পড়াশোনা থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি—এক ছাতার তলায় নানা সুযোগ (Tutopia):
জানিয়ে রাখি যে, TSCG-তে রয়েছে স্কুলের পাঠ্যক্রম অনুযায়ী পড়াশোনায় সাহায্য, JEE ও NEET-এর প্রস্তুতির জন্য ফাউন্ডেশন কোর্স, সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি, স্পোকেন ইংলিশ এবং আধুনিক সময়ের উপযোগী বিভিন্ন দক্ষতা শেখার সুযোগ। তবে এই কর্মসূচির লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল করা নয়। ছাত্রছাত্রীরা যাতে নিজেদের আগ্রহ ও দক্ষতা চিনতে পারে এবং ভবিষ্যতে কোন পেশায় এগোবে, সে বিষয়ে সচেতন সিদ্ধান্ত নিতে পারে, সেই পথও দেখায় TSCG।
মুখস্থ নয়, বুঝে শেখার উপর জোর: উল্লেখ্য যে, TSCG-র অন্যতম বৈশিষ্ট্য হল ফ্লিপড লার্নিং পদ্ধতি। এই পদ্ধতিতে ছাত্রছাত্রীরা প্রথমে ভিডিও ক্লাসের মাধ্যমে কোনও বিষয় সম্পর্কে ধারণা তৈরি করে। এরপর সরাসরি ক্লাসে আলোচনা, প্রশ্নোত্তর এবং শিক্ষক-শিক্ষিকাদের সাহায্যে নিজেদের সংশয় দূর করার সুযোগ পায়। সঙ্গে থাকে ছাপানো পড়ার উপকরণ এবং মক টেস্টের মাধ্যমে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা। এর ফলে পড়াশোনা শুধু তথ্য মুখস্থ করার মধ্যে সীমাবদ্ধ থাকে না। বরং বিষয়টি বুঝে শেখা এবং প্রয়োজনে সেই জ্ঞান কাজে লাগানোর অভ্যাস গড়ে ওঠে।
জ্ঞান অর্জনের পাশাপাশি চিন্তা করার ক্ষমতা গড়ে তোলা: টিউটোপিয়ার এই শিক্ষাপদ্ধতিতে ব্লুমস ট্যাক্সোনমির কিছু ধারণাও ব্যবহার করা হয়। এই ধারণা অনুযায়ী, শেখার প্রক্রিয়া শুধু তথ্য মনে রাখার মধ্যেই শেষ হয় না। কোনও বিষয় বোঝা, বাস্তবে তার প্রয়োগ করা, বিশ্লেষণ করা এবং বিচার-বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। এই পদ্ধতি ছাত্রছাত্রীদের স্বাধীনভাবে চিন্তা করতে, যুক্তি দিয়ে কোনও বিষয় বিচার করতে এবং শেখা বিষয়গুলিকে বাস্তব জীবনে কাজে লাগাতে সাহায্য করে।
শিক্ষার সুযোগ পৌঁছে যাক প্রত্যেকের কাছে: টিউটোপিয়ার কাছে শিক্ষার অর্থ শুধু শ্রেণিকক্ষের মধ্যে পড়াশোনা নয়। প্রত্যেক ছাত্রছাত্রী যেন নিজের ক্ষমতা বিকাশের সুযোগ পায়, বড় স্বপ্ন দেখতে শেখে এবং পছন্দের পেশায় এগিয়ে যাওয়ার জন্য নিজেকে তৈরি করতে পারে—সেই লক্ষ্যেই কাজ করছে সংস্থা। একজন ছাত্র বা ছাত্রী কোথায় থাকে কিংবা তার পারিবারিক ও সামাজিক পরিস্থিতি কেমন, তার ভিত্তিতে শিক্ষার সুযোগ সীমাবদ্ধ হয়ে থাকা উচিত নয়।
আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে ২০ শতাংশ বেশি স্পিডেও কাটবে না চালান! কী জানালেন নীতিন গড়করি?
বাংলার শিক্ষাক্ষেত্রে নিজেদের এই প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে TSCG একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মানসম্মত শিক্ষা, আধুনিক শেখার পদ্ধতি এবং কেরিয়ার সংক্রান্ত দিশা—এই তিনের সমন্বয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলাই এই উদ্যোগের মূল ভাবনা। কারণ, বাংলার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে তখনই, যখন বাংলার ছাত্রছাত্রীরা শুধু ভালোভাবে পড়তে নয়, স্বাধীনভাবে চিন্তা করতে, বড় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে শিখবে।













