পেট্রোল-ডিজেলের দামে বড় আপডেট, দেখে নিন আজকের সর্বশেষ রেট

Published on:

Published on:

Fuel Price latest updates knows todays rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: গত কয়েক দিন মোট চারবার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। তবে পেট্রোল ও ডিজেলের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে স্বাভাবিকভাবেই জ্বালানির তেলের দামের উপর সবারই নজর রয়েছে। এবার এক নজরে দেখে নিন বৃহস্পতিবার বাজারে জ্বালানি তেলের (Fuel Price) দাম কত রয়েছে।

জ্বালানির বাজারে নতুন আপডেট, কোথায় কত দাম? (Fuel Price)

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে। তবে গত ২৫ মে পেট্রোলের দাম লিটার প্রতি ২.৬১ টাকা এবং ডিজেলের দাম ২.৭১ টাকা বাড়ানো হয়। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০২.১২ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯৫.২০ টাকা। এর আগে যথাক্রমে ৯৯.৫১ টাকা ও ৯২.৪৯ টাকা ছিল। দেখে নিন আজকের লেটেস্ট রেট (Fuel Price)।

Fuel Price latest updates knows todays rate

আরও পড়ুন: রান্নার গ্যাসের দাম ঊর্ধ্বগতি! দেখে নিন আজকের সর্বশেষ মূল্য?

সেখানে আজ দিল্লিতে পেট্রোল ১০২.১২ টাকা, ডিজেল ৯৫.২০ টাকা। কলকাতায় পেট্রোল ১১৩.৫১ টাকা, ডিজেল ৯৯.৮২ টাকা। মুম্বইযে পেট্রোল ১১১.২১ টাকা, ডিজেল ৯৭.৮৩ টাকা।

পাশাপাশি চেন্নাইয্পে ট্রোল ১০৭.৮৭ টাকা, ডিজেল ৯৯.৬৫ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোল ১১০.৮৯ টাকা, ডিজেল ৯৮.৮০ টাকা। হায়দরাবাদে পেট্রোল ১১৫.৬৯ টাকা, ডিজেল ১০৩.৮২ টাকা।

তবে আন্তর্জাতিক বাজারে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছে। সংবাদ সংস্থা ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ইজরায়েল ও লেবাননের মধ্যে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির খবর সামনে আসার পর অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। এর ফলে কিছুটা হলেও পকেটে স্বস্তি মিলতে পারে মধ্যবিত্তের (Fuel Price)।