গঙ্গাসাগর যাওয়া এখন আরও সহজ, মুড়িগঙ্গার উপর তৈরি হচ্ছে সেতু, প্রকাশ্যে প্রথম নকশা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই প্রবাদ এবার পুরনো হওয়ার পথে। চালু হতে চলেছে গঙ্গাসাগর সেতু (Gangasagar)। মুড়িগঙ্গা নদীর উপরে সেতু নির্মাণের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্মাণকারী সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো। সেতুর নকশাও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই।

গঙ্গাসাগর (Gangasagar) যাওয়ার জন্য নির্মাণ হচ্ছে সেতু

সম্প্রতি একটি বৈঠকে নির্মাণকারী সংস্থার তিন প্রতিনিধি প্রস্তাবিত গঙ্গাসাগর সেতুর নকশা দেখান বলে খবর। ওই বৈঠকেই ব্রিজটির দৈর্ঘ্য, স্থায়িত্ব থেকে স্তম্ভের বিন্যাস নিয়ে হয় বিস্তারিত আলোচনা। ওই বৈঠক শেষ হওয়ার পর ইঞ্জিনিয়ার এবং প্রশাসনিক কর্তারা নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করেন সেতুর জন্য। মুড়িগঙ্গা নদীর নাব্যতার কথা মাথায় রেখেই সেতুর অত্যাধুনিক নকশা তৈরি করা হয়েছে।

Gangasagar bridge construction work to start soon

শুরু হয়েছে প্রাথমিক কাজ: সাগর যাওয়ার জন্য মুড়িগঙ্গা নদীর উপরে সেতুটি নির্মাণ হচ্ছে। জানা গিয়েছে, কাকদ্বীপ লট এইটের দিকে শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে। সেতু (Gangasagar) নির্মাণের জন্য সাগরের দিকে বেশ কিছুটা পরিমাণ জমি এই সংস্থা কিনেছে বলে খবর। তবে আরও জমির প্রয়োজন রয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : গ্যাস বাঁচিয়ে বাঁচিয়ে রান্না করছেন, সিলিন্ডারে কতটা LPG অবশিষ্ট রয়েছে? দেখে নিন এই সহজ উপায়ে

লাগবে আরও জমি: জানা গিয়েছে, সেতু নির্মাণের কাজে ব্যবহৃত বড় আকারের যন্ত্রপাতি এবং অন্যান্য সামগ্রী রাখার জন্য আরও ১০ বিঘা জমি লাগবে সংস্থার। সেইসঙ্গে কর্মী, শ্রমিকদের থাকার জন্যও লাগবে জমি।

আরও পড়ুন : ঘন্টার পর ঘন্টা লাইনে নয়, বাড়িতে বসেই কাটুন ট্রেনের টিকিট, বাংলার জন্য বড় উপহার রেলের

মনে করা হচ্ছে, গঙ্গাসাগর তীর্থযাত্রীদের জন্য বড়সড় সুবিধা করে দেবে এই নতুন সেতু। যাতায়াত সহজ হওয়ায় পর্যটনে নতুন জোয়ার আসবে। নকশা অনুমোদিত হওয়ার পরিকাঠামোগত কাজও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে।