বাংলাহান্ট ডেস্ক : লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার আর দরকার পড়বে না। বাড়িতে বসেই কেটে ফেলা যাবে ট্রেনের টিকিট। মতুয়া মেলা উপলক্ষে এমনই উদ্যোগ নিল রেল (Indian Railways)। ঠাকুর বাড়িতেই ভ্রাম্যমাণ টিকিট কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে রেলের তরফে। যাত্রী সুবিধার্থে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেনের বন্দোবস্ত করা হয়েছিল আগেই। এবার টিকিটের সুবন্দোবস্তও করে দেওয়া হল রেলের তরফে।
বাড়িতে বসেই এবার কেটে নেওয়া যাবে ট্রেনের (Indian Railways) টিকিট
প্রত্যেক বছরেই মহামেলা এবং পুণ্যস্নান উপলক্ষে লক্ষ লক্ষ মতুয়া ভক্তরা জড়ো হন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। যাত্রীদের ভিড়ে ঠাকুরনগর টিকিট কাউন্টারে পড়ে লম্বা লাইন। ঘন্টার পর ঘন্টা ধরে টিকিটের জন্য অপেক্ষা করতে হয়। যাত্রী হয়রানি কমাতেই তাই এবার বড় উদ্যোগ নিল রেল।

কীভাবে কাটবেন টিকিট: মতুয়া ধর্ম মহামেলা উপলক্ষে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ভ্রাম্যমাণ টিকিট কাউন্টারের ব্যবস্থা করল ভারতীয় রেল। জানা যাচ্ছে, কিছু রেলকর্মী ঠাকুরবাড়ির বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ট্রেনের টিকিট বিক্রি করবেন। তাদের কাছেই মিলবে অসংরক্ষিত টিকিট।
আরও পড়ুন : বিকাশরঞ্জন-মীনাক্ষী থেকে দীপ্সিতা, রয়েছেন মৃত তমন্নার মা-ও, প্রার্থী তালিকায় চমক বামেদের
কী বললেন সুব্রত ঠাকুর: সুব্রত ঠাকুর এই উদ্যোগের প্রশংসা করে বলেন, রেলের (Indian Railways) তরফে প্রথম এমন ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে। মতুয়ারা মূলত উদ্বাস্তু, সমাজের পিছিয়ে পড়া শ্রেণির মানুষ। সব ক্ষেত্রে তাদের এত টাকা দিয়ে টিকিট কাটা সম্ভব নয়। তাই রেলের তরফে তাদের জন্য বিশেষ ছাড়ের জন্যও আবেদন জানান তিনি।
আরও পড়ুন : গ্যাস বাঁচিয়ে বাঁচিয়ে রান্না করছেন, সিলিন্ডারে কতটা LPG অবশিষ্ট রয়েছে? দেখে নিন এই সহজ উপায়ে
প্রসঙ্গত, মতুয়া ধর্ম মহামেলা উপলক্ষে আগেই একগুচ্ছ স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করেছিল রেল। ১৬ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত ২৮ টি স্পেশ্যাল ট্রেন চালানোর ঘোষণা করেছে রেল।












