Durga Puja 2026 Live Updates

বিকাশরঞ্জন-মীনাক্ষী থেকে দীপ্সিতা, রয়েছেন মৃত তমন্নার মা-ও, প্রার্থী তালিকায় চমক বামেদের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রবিবার পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) নির্ঘন্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর তার পরদিনই সোমবার প্রকাশ্যে এল বামফ্রন্টের প্রার্থী তালিকা। রবিবারই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছিলেন, সোমবার প্রকাশিত হবে এবারের নির্বাচনে দলের প্রার্থী তালিকা।

প্রকাশিত হল নির্বাচনে বামেদের প্রার্থী (Assembly Election) তালিকা

মোট ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রথম দফায় ১৯২ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দীপ্সিতা ধর, কলতান দাশগুপ্তের মতো পরিচিত মুখদের পাশাপাশি বেশ কিছু চমকও রয়েছে বামেদের এবারের প্রার্থী (Assembly Election) তালিকায়।

Cpim candidate list for assembly election

কারা রয়েছেন প্রার্থী তালিকায়: প্রথম দফায় নির্বাচন হবে ১৫২ আসনে। এর মধ্যে মেখলিগঞ্জ (SC) থেকে লড়ছেন কমল রায়, মাথাভাঙ্গা (SC) থেকে লড়ছেন খগেন বর্মন, কোচবিহার উত্তর (SC) কেন্দ্রে প্রার্থী প্রণয় কার্জি, কোচবিহার দক্ষিণে (SC) নাজমুল আলম সরকার, শীতলকুচি (SC) আসনে লড়ছেন নবদীপ্তি অধিকারী, দিনহাটাতে বিকাশ মণ্ডল, নাটাবাড়ি থেকে লড়ছেন ধনঞ্জয় রাভা, তুফানগঞ্জ থেকে শ্যামল রায়, কুমারগ্রাম (ST) থেকে কিশোর মিঞ্জ, ফালাকাটা (SC) থেকে লড়ছেন কমল কিশোর রায়, মাদারিহাট (ST) থেকে সুভাষ লোহার, ধূপগুড়ি (SC) থেকে নিরঞ্জন রায়, ময়নাগুড়ি (SC) থেকে সুদেব রায়, জলপাইগুড়ি (SC) থেকে লড়ছেন দেবরাজ বর্মন, রাজগঞ্জ (SC) থেকে খরেন্দ্রনাথ রায়, দেবগ্রাম-ফুলবাড়ি থেকে দিলীপ সিং, মাল (ST) থেকে মনু ওঁরাও, নাগরাকাটা (ST) থেকে দিলকুমার ওঁরাও, মাটিগাড়া-নকশালবাড়ি (SC) থেকে লড়ছেন ঝরেন রায়, শিলিগুড়িতে শরদিন্দু চক্রবর্তী, গোয়ালপোখর থেকে জুবের আলম, চাকুলিয়াতে আমজাদ আলি, হেমতাবাদ (SC) থেকে তনুশ্রী দাস, কালিয়াগঞ্জ (SC) থেকে হিরুবালা রায়, রায়গঞ্জ থেকে জীবানন্দ সিংহ, ইটাহার কেন্দ্র থেকে লড়ছেন সুদীপ্ত দাস।

আরও পড়ুন : গতবারের তুলনায় দ্বিগুণ বাড়ল পর্যবেক্ষক, বাংলার কোথায় কত মোতায়েন কমিশনের

তালিকায় চমক বামেদের: কুশমান্ডি (SC) থেকে লড়ছেন জ্যোতির্ময় রায়, কুমারগঞ্জে মফজ্জল হোসেন, বালুরঘাট থেকে অর্ণব চৌধুরী, তপন (ST) থেকে বাপ্পাই হারো, গঙ্গারামপুর (SC) থেকে বিপ্লব বর্মন, হরিরামপুর থেকে গৌতম গোস্বামী, গাজোল (SC) থেকে লড়ছেন ক্ষীতিশ সরকার, হরিশ্চন্দ্রপুর থেকে এস কে খলিল, মালতীপুর থেকে মিনারুল হোসেন, রতুয়া থেকে জহুর আলম, মানিকচক থেকে দেবজ্যোতি সিনহা, মালদহ (SC) থেকে দীপক বর্মন, ইংলিশ বাজার থেকে লড়ছেন অম্বর মিত্র, বৈষ্ণবনগর থেকে দুন্দুভি সাহা, ফারাক্কা থেকে মোজাফ্ফর হোসেন, সুতি থেকে এ কে এম হাসানুজ্জামান, মুর্শিদাবাদ থেকে আবদুল মান্নান, খড়গ্রাম (SC) থেকে ধ্রুবজ্যোতি সাহা, বড়ঞা থেকে আনন্দ দাস, কান্দি থেকে ড. রেজাউল করিম, বেলডাঙ্গা থেকে রাজেশ ঘোষ, নওদা থেকে হাবিবুর রহমান মণ্ডল, ডোমকল থেকে মোস্তাফিজুর রহমান, করিমপুর থেকে প্রভাস মজুমদার, তেহট্ট থেকে সুবোধ বিশ্বাস, কালীগঞ্জ থেকে সাবিনা ইয়াসমিন, নবদ্বীপে স্বর্ণেন্দু সিনহা, শান্তিপুরে সৌমেন মাহাতো, রানাঘাট দক্ষিণ (SC) থেকে অরিন্দম বিশ্বাস, চাকদহ থেকে নারায়ণ দাশগুপ্ত, বনগাঁ উত্তর (SC) থেকে পীযূষ সাহা, বনগাঁ দক্ষিণ (SC) থেকে আশিস সাহা, হাবরা থেকে রিজি নন্দন বিশ্বাস।

আরও পড়ুন : বর্ষার আগেই জালে উঠল কেজি কেজি পেল্লাই আকারের ইলিশ, কত দামে বিকোচ্ছে জানেন?

জগদ্দল থেকে পারভেজ আহমেদ খান, নোয়াপাড়া থেকে গার্গী চ্যাটার্জী, ব্যারাকপুর থেকে প্রোফেসর সুমন বন্দ্যোপাধ্যায়, খড়দহ থেকে দেবজ্যোতি দাস, দমদম উত্তর থেকে দীপ্সিতা ধর, পানিহাটি থেকে কলতান দাশগুপ্ত, কামারহাটি থেকে মানস মুখার্জী, বরানগর থেকে সায়নদীপ মিত্র, দমদম থেকে ময়ূখ বিশ্বাস, রাজারহাট নিউটাউনে সপ্তর্ষি দেব, বিধাননগরে অ্যাডভোকেট সৌম্যজিত রাহা, রাজারহাট গোপালপুর থেকে শুভজিৎ দাশগুপ্ত, বারাসাত থেকে হেমন্ত দাস, হিঙ্গলগঞ্জ (SC) থেকে সৌমেন হালদার, গোসাবা (SC) থেকে আদিত্য জোতদার, রায়দিঘী থেকে সাম্য গাঙ্গুলী, কসবা থেকে দীপু দাস, যাদবপুর থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সোনারপুর উত্তর থেকে মোনালিসা সিনহা, বেহালা পূর্ব থেকে ড. নিলয় মজুমদার, বেহালা পশ্চিম থেকে নীহার ভক্ত, বেলেঘাটা থেকে পারমিতা রায়, মানিকতলা থেকে মৌসুমী ঘোষ, কাশিপুর-বেলগাছিয়া থেকে রাজিন্দর গুপ্তা, হাওড়া উত্তর থেকে প্রোফেসর গৌতম রায়, শিবপুর ড. জগন্নাথ ভট্টাচার্য, উত্তরপাড়া থেকে মীনাক্ষী মুখার্জী, শ্রীরামপুর থেকে নবনীতা চক্রবর্তী, সিঙ্গুর থেকে দেবাশিস চ্যাটার্জী, চন্দননগর থেকে মনীশ পাণ্ডা, চুঁচুড়া থেকে সুনীল সাহা, খড়গপুর থেকে এস কে শাহজাহান আলি, ডেবরা থেকে সুমিত অধিকারী, মেদিনীপুর থেকে মণিকুন্তল খামরুই, পুরুলিয়া থেকে সায়ন্তন ঘোষ, বাঁকুড়া থেকে অভয়ানন্দ মুখার্জী, বর্ধমান উত্তর থেকে মামণি মণ্ডল রায়, কাটোয়া থেকে সঞ্জীব দাস, দূর্গাপুর পূর্ব থেকে সীমান্ত চ্যাটার্জী।