বর্ষার আগেই জালে উঠল কেজি কেজি পেল্লাই আকারের ইলিশ, কত দামে বিকোচ্ছে জানেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : শীত শেষ হয়ে সবে গরম পড়তে শুরু করেছে। বর্ষা আসতে এখনও ঢের দেরি। কিন্তু তার আগেই কার্যত লটারি লাগল মৎস্যজীবীদের। বর্ষার আগেই রূপনারায়ণে জেলেদের জালে ধরা পড়ল পেল্লাই ইলিশের (Hilsa Fish) ঝাঁক। মরশুমের আগেই প্রমাণ সাইজের ইলিশ ধরা পড়ায় খুশি মৎস্যজীবীরা।

বর্ষার মরশুমের আগেই পাওয়া যাচ্ছে ইলিশ (Hilsa Fish)

মরশুম শুরু হওয়ার আগেই ইলিশ-ভাগ্য চকচকে কোলাঘাটের রূপনারায়ণের মৎস্যজীবীদের। জানা যাচ্ছে, এক একটি জেলে নৌকায় গড়ে ৮ থেকে ১০ কেজি ইলিশ ধরা পড়েছে। কেজি প্রতি ১৫০০-১৭০০ টাকায় বাজারে বিক্রি হচ্ছে ইলিশ। জানা গিয়েছে সম্প্রতি ড্রেজিং করা হয়েছে রূপনারায়ণে।

Hilsa fish caught in kolaghat before monsoon

ড্রেজিংয়ের জন্য মিলছে ইলিশ: স্থানীয় মৎস্যজীবীদের সূত্রে খবর, রূপনারায়ণ নদের নাব্যতা কমে যাওয়ায় গত কয়েক দশক ধরে সেভাবে ইলিশের দেখা পাওয়া যায়নি। তবে সম্প্রতি ড্রেজিংয়ের কারণে আবারও মাছ পাওয়া যাচ্ছে এই নদে। কোলাঘাটের ইলিশের জনপ্রিয়তা একসময় ছিল তুঙ্গে। রূপনারায়ণে ইলিশের (Hilsa Fish) খাদ্যের প্রাচুর্য রয়েছে। ফলত আগে সমুদ্র থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ ঢুকত রূপনারায়ণে। মৎস্যজীবীদের ছিল পোয়াবারো।

আরও পড়ুন :  ভোটের দফা কমতেই নতুন তৎপরতা! এবার আরও বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন

কত করে চলছে দাম: তবে কোলাঘাট বাজার এলাকায় রূপনারায়ণে পরপর সেতু তৈরি হওয়ায় পলি জমে যায় নদে। তৈরি হয় বড়সড় চর। ইলিশও কমতে থাকে পাল্লা দিয়ে। তবে দু বছর আগে একটি জেটি তৈরির জন্য রূপনারায়ণের বেশ কয়েক কিমি অংশে ড্রেজিং করা হয়। আবার সম্প্রতি সেচ দপ্তরের উদ্যোগেও রূপনারায়ণ নদের সংস্কারের কাজ শুরু হয়েছে কোলাঘাটে। তার জেরেই ফের ইলিশ ওঠা শুরু হয়েছে জালে।

আরও পড়ুন : গতবারের তুলনায় দ্বিগুণ বাড়ল পর্যবেক্ষক, বাংলার কোথায় কত মোতায়েন কমিশনের

স্থানীয় ইলিশ ব্যবসায়ীরা বলছেন, এখন প্রতিদিন গড়ে ১০-১৫ কেজি ইলিশ ধরা পড়ছে। প্রায় ১ কেজি থেকে ১২০০ গ্রাম ওজনের এক একটি ইলিশ। বাজারে ভালো দাম মেলায় মুখে চওড়া হাসি মৎস্যজীবীদের।