এক ম্যাচ হারতেই দূরত্ব বাড়লো শ্রেয়স আইয়ার ও গৌতম গম্ভীরের! অধিনায়কের অজুহাত উড়িয়ে দিলেন কোচ

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) নিজেদের ওডিআই ইতিহাসের দ্বিতীয় সবচেয়ে বৃহত্তম হারের মুখ দেখেছে ভারতীয় দল (Indian Cricket Team)। ভারতের ২৯ তম ওডিআই অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে প্রথমবার খেলতে নেমে ৩৩৩ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ম্যাট হেনরির দাপুটে বোলিংয়ের সামনে ৮৯ রানে অলআউট হয়েছে মেন ইন ব্লুজ। তারপরেই মেজাজ হারিয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের দেওয়া অজুহাত উড়িয়ে দিয়েছেন তিনি।

ভারতের ওডিআই ইতিহাসে এটি ছিল এই শতাব্দীর সবচেয়ে বড় হার। এর আগে ভারতের ওডিআই ফরম্যাটে সবচেয়ে বড় হারটি এসেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ২০০০ সালের ২৯শে অক্টোবর। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৪৫ রানের ব্যবধানে হেরেছিল ভারত। এদিন শ্রেয়সের নেতৃত্বে ভারত হারলো ২৪৪ রানের ব্যবধানে। এর আগে চলতি বছরে টি-টোয়েন্টি ফরম্যাটেও ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় দুটি হারের ক্ষেত্রেও অধিনায়ক ছিলেন শ্রেয়স। অর্থাৎ সীমিত ওভারের ক্রিকেটে ভারতের সবচেয়ে বড় চারটি হারের তিনটিই এসেছে শ্রেয়সের নেতৃত্বে।

এদিন ম্যাচ হারের পর সাংবাদিক সম্মেলনে ম্যাচে হারের জন্য শ্রেয়স আইয়ার নিউজিল্যান্ডের অসাধারণ বোলিংকেই দায়ী করেছেন। তিনি সরাসরি বলেছেন, “আমাদের ব্যাটিংয়ের সময় বল যেভাবে দুদিকেই সিম করছিল, তাতে ড্রেসিংরুম থেকে বসে আগেভাগে ঠিক করে রাখা কঠিন ছিল যে ঠিক কীভাবে খেলতে হবে। তাছাড়া, যারা আউট হয়েছে, তাদের কেউই যে খুব বাজে শট খেলে উইকেট বিলিয়ে দিয়েছে তা নয়, বরং নিউজিল্যান্ডের বোলাররা বেশ ভালো বল করেছিল।”

আরও পড়ুন: T20-র পর ODI তেও লজ্জাজনক অভিষেক অধিনায়ক শ্রেয়সের! ছুঁলেন কোহলির অপ্রিয় কীর্তি

কিন্তু সাংবাদিক সম্মেলনে ভারতের কোচ গৌতম গম্ভীর এসে শ্রেয়সের এই দুর্দান্ত কিউয়ি বোলিংয়ের তত্ত্বকে স্বীকার করেননি। তিনি সরাসরি বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে এমন কোনো বল নেই যা খেলা সম্ভব নয়। ম্যাট হেনরি ভালো জায়গায় বল করেছেন ঠিকই, কিন্তু আমাদের তা সামলে নেওয়ার সক্ষমতা থাকা উচিত। ৯০ রানের আশেপাশে অলআউট হয়ে গেলে তা অবশ্যই চিন্তার বিষয়। এখানকার পরিস্থিতি অনেকটা বিশ্বকাপের মতোই; এমনকি আগের ম্যাচেও আমরা সহজ টার্গেট তাড়া করতে নেমে সাতটি উইকেট হারিয়েছিলাম, এটি সত্যিই উদ্বেগের কারণ।”

আরও পড়ুন: বুমরা নন, টেস্ট সিরিজে বল হাতে নজর কাড়বেন এই ভারতীয় পেসার! ভবিষ্যদ্বাণী শাস্ত্রীর

নিজের টি-টোয়েন্টি অধিনায়কত্বের অভিষেকে টানা সাত ম্যাচে জয়ের দেখা পাননি শ্রেয়স আইয়ার। কিন্তু তখনও তার ওপর ভরসা রেখেছিলেন গৌতম গম্ভীর। কিন্তু ওডিআই নেতা হিসেবে নিজের প্রথম ম্যাচ হারতেই গম্ভীরের সঙ্গে তার বক্তব্যের কোনও মিল পাওয়া যাচ্ছে না। সিরিজের শেষ ওডিআই ম্যাচে দলকে জিতিয়ে যাবতীয় বিতর্ক ও জল্পনার অবসান ঘটাতে মরিয়া থাকবেন শ্রেয়স নিজেও।