সুখবর মধ্যবিত্তের জন্য! কমল সোনার দাম, আজ ২২ ও ২৪ ক্যারেটের দর কত?

Published on:

Published on:

Gold Price drop again in september know todays rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: সেপ্টেম্বরের শেষে মধ্যবিত্তের জন্য রয়েছে সুখবর। কারণ ফের কমল হলুদ ধাতুর দর (Gold price)। সোনার দাম কমায় যথারীতি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। এই মুহূর্তে আপনি যদি সোনার গহনা কেনা পরিকল্পনা করে থাকেন তাহলে এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট।

কমল সোনার দাম জানুন আজকের লেটেস্ট প্রাইস (Gold Price)

শুধুমাত্র, গয়না হিসেবে পড়ার জন্য মানুষ সোনা কেনে এমন ধারণা ভুল। বহু মানুষ ভবিষ্যতে সঞ্চয়ের কথা মাথায় রেখে সোনা কিনে রাখেন। এমনকি এই সোনা ভবিষ্যতের যেকোনো আপৎকালীন অর্থনৈতিক পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য মনের জোরও জোগায়।

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৫৪০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৫৪০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৩০০টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৩০০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫২২০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫২২০০ টাকা।

Gold Price drop again in september know todays rate

আরও পড়ুন: পুজোর মুখে দুর্যোগের আশঙ্কা, গভীর নিম্নচাপে ঝড়বৃষ্টি! ২ দিন স্কুল বন্ধের নির্দেশ

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩৪৬৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩৪৬৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩৪৫৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩৪৫৫০ টাকা।

স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, তাদের অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা (Gold Price)।