বাংলা হান্ট ডেস্ক: ফের কমল সোনার দাম। এর ফলে সত্যি নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। পাশাপাশি হলুদ ধাতু দর কমায় সোনার দোকানে বেড়েছে ভিড়। এই মুহূর্তে অনেকেই গহনা কেনার পরিকল্পনা করছেন। আপনিও যদি গহনা কেনা পরিকল্পনা করে থাকেন তাহলে আজকে লেটেস্ট রেট জেনে নিন (Gold Price)।
মে মাসের শেষ সপ্তাহে কমল সোনার দাম জানুন আজকের রেট (Gold Price)
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে (Gold Price)।

আরও পড়ুন: এলপিজি সিলিন্ডারের দামে বদল, আজ কলকাতায় কত টাকায় মিলছে রান্নার গ্যাস?
কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৪ হাজার ৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৭ হাজার ৬৪০ টাকা। দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৪ হাজার ৬৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৭ হাজার ৭৯০ টাকা। মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৪ হাজার ৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৭ হাজার ৬৪০ টাকা।
আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৪ হাজার ৫৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৭ হাজার ৬৯০ টাকা। পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৪ হাজার ৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৭ হাজার ৬৪০ টাকা।
স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, তাদের অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা (Gold Price)।













