Durga Puja 2026 Live Updates

সেপ্টেম্বরের শেষে কলকাতায় কমল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট

Updated on:

Updated on:

Gold Price rose again on thursday
Follow

বাংলা হান্ট ডেস্ক: সেপ্টেম্বরের শেষে মধ্যবিত্তের জন্য রয়েছে সুখবর। কারণ ফের কমল হলুদ ধাতুর দর (Gold price)। সোনার দাম কমায় যথারীতি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। এই মুহূর্তে আপনি যদি সোনার গহনা কেনা পরিকল্পনা করে থাকেন তাহলে এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট।

কলকাতায় কমল সোনার দাম আজকের দর জানুন (Gold price)

সঞ্চয় হোক বা যেকোনো অনুষ্ঠানে সোনাকে সব সময় শুভ বলে মনে করা হয়। পাশাপাশি মধ্যবিত্তদের কাছে সোনা শুধুমাত্র কোন গহনা হিসেবে যে রাখা হয় তা নয়। নিজস্ব পুঁজি হিসাবেও অনেকে ই সোনা কিনে রাখেন। তবে বর্তমান সময় সোনার দাম ক্রমাগত ওঠানামা করছে। আন্তর্জাতিক যুদ্ধের ফলে এই সোনার দামের ওঠানামা ক্রমাগত রয়েছে। তবে বর্তমান সময় কিছুটা হলেও হলুদ ধাতুর (Gold Price) দর কমেছে। এই মুহূর্তে আপনি যদি গহনা কেনা পরিকল্পনা করেন তাহলে এক নজরে আজকের রেট দেখে নিন।

Gold Price have dropped in Kolkata check today's rates

আরও পড়ুন: পুজোয় দিঘা ঘুরুন সহজে! ষষ্ঠী থেকে থাকবে স্পেশাল ট্রেন, কখন ছাড়বে?

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৬৪৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৬৪৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৪০৫টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৪০৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৩৩০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৩৩০০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩৬৬০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩৬৬০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩৬৫০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩৬৫০০ টাকা।

তবে বর্তমানে সোনার দাম কিছুটা কম থাকায় এই মুহূর্তে যারা গহনা কেনা পরিকল্পনা করছেন তারা সোনার গহনা কিনে ফেলতে পারেন। কারণ বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের সোনার দাম ফের বাড়তে পারে। তাই এই মুহূর্তে গহনা কেনা পরিকল্পনা থাকলে যত তাড়াতাড়ি সম্ভব কিনে ফেলাই বুদ্ধিমত্তার কাজ হবে বলে মনে করছেন তারা (Gold price)।