Durga Puja 2026 Live Updates

অক্টোবরের শেষে হু হু করে বাড়ল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price have risen again check out the latest rates
Follow

বাংলা হান্ট ডেস্ক: পুজোর মাসে ফের বাড়ল সোনার দাম (Gold Price)। হলুদ ধাতুর দর বৃদ্ধি পাওয়ায় যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। তার ওপরে সামনেই আসছে বিয়ের মরশুম। এই সময় অনেকেই গহনা কেনার পরিকল্পনা করে থাকেন। তবে যেই ভাবেই সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে গহনা কেনা স্বপ্নের সমান হয়ে যাচ্ছে আমজনতার কাছে। কিন্তু আপনি যদি এই মুহূর্তে গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট।

ফের বাড়ল সোনার দাম জেনে নিন লেটেস্ট রেট (Gold Price)

লক্ষ্মীবারে ফের অনেকটাই বাড়ল সোনার দাম (Gold Price)। যার ফলে যথারীতি চিন্তার ভাঁজ মাথায় পড়েছে আমজনতার। তার ওপর এই মুহূর্তে যারা গহনা কেনার পরিকল্পনা করছেন তাদেরকে বেশ অনেকটা টাকা দিয়েই কিনতে হবে ২২ ও ২৪ ক্যারেট সোনার ধাতু। অতএব এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন দেখে নিন বৃহস্পতিবারের লেটেস্ট গোল্ড প্রাইস।

Gold Price have risen again check out the latest rates

আরও পড়ুন: কলকাতায় বাড়ল গ্যাসের দাম! ১৪ ও ১৯ কেজি সিলিন্ডারের দর কত?

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৬৮৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৬৮৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৩৯৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৩৯৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৩২৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৩২৫০ টাকা।

সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৯৬১০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৯৬১০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৯৬০০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৯৬০০০ টাকা।

সোনার দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ায়, একদিকে যেমন চাপে পড়েছেন মধ্যবিত্তরা। তেমনি এই বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভবিষ্যতে হলুদ ধাতুর দর ফের বাড়তে পারে (Gold Price)। অতএব এই মুহূর্তে যারা গহনা কিনে রেখেছেন তাদের চিন্তা করার কিছু নেই। কিন্তু ভবিষ্যতে কিনতে গেলে আপনাকে বেশি টাকা দিয়ে গহনা কিনতে হবে বলে আগাম সতর্কতা দেওয়া হয়েছে।