বিয়ের মরশুমে লাফিয়ে বাড়ছে সোনার দাম! আজ বাজারে ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত?

Published on:

Published on:

Gold Price is increasing by leaps and bounds during the wedding season
Follow

বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম (Gold Price) প্রায়শই ওঠানামা করে। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের মাথায়। তেমনি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েন। তবে সোনার দাম কমলে হাঁফ ছেড়ে বাঁচেন মধ্যবিত্ত মানুষ থেকে বিক্রেতারা। কিন্তু মাঘ মাসের শুরুতেই সোনার দাম আকাশচুম্বী। দেখে নিন বুধবার বাজারে হলুদ ধাতুর দর কত।

বুধবার বাজারে হলুদ ধাতুর দর কত জানুন? (Gold Price)

সোনা মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে হলুদ ধাতুকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন। পাশাপাশি সোনার দাম কমলে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলে আমজনতা। তেমনি সোনার দাম বাড়লে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষের মাথায় (Gold price)। দেখুন আজকের লেটেস্ট প্রাইস।

Gold Price is increasing by leaps and bounds during the wedding season

আরও পড়ুন: আনন্দপুর অগ্নিকাণ্ডে গ্রেপ্তার গোডাউনের মালিক! উদ্ধার আরও ৩ দেহাংশ, বাড়ছে নিখোঁজের সংখ্যা

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৫২১০ টাকা (+১৩৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৫২১০০ টাকা (+১৩৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৬০০৫ টাকা (+১৪৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৬০০৫০ টাকা (+১৪৫০)। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৯২৫ টাকা (+১৪০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৯২৫০ টাকা (+১৪০০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১ গ্ৰাম রুপো (Silver) কিনতে দিতে হবে ৩৪৮৩৫০ (+২৮৬৫০০) টাকা। ১০ গ্ৰাম রুপো কিনতে দিতে হবে ৩৪৮৩৫০০ (+২৮৬৫০০০) টাকা।

সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। তবে বর্তমানে যে পরিমাণে সোনার দাম (Gold Price) বাড়ছে, এই মুহূর্তে গহনা কেনা মধ্যবিত্তের কাছে স্বপ্নের সমান হয়ে দাঁড়িয়েছে।