বাংলা হান্ট ডেস্ক: পুজোর পর থেকে ক্রমাগত বেড়ে চলেছে সোনার দাম (Gold Price)। যার ফলে যথারীতি পকেটের চাপ পড়েছে মধ্যবিত্তের। পাশাপাশি সামনেই আছে বিয়ের মরশুম। এই সময় অনেকেই সোনা কেনার পরিকল্পনা করে থাকেন। আর আপনিও যদি এই মুহূর্তে সোনার জিনিস কেনার পরিকল্পনা করেন। তাহলে এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট।
ক্রমাগত বেড়ে চলেছে সোনার দাম জানুন আজকের রেট (Gold Price)
সোনার দাম বৃদ্ধি পাওয়ায় যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। পাশাপাশি দুশ্চিন্তায় পড়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। এই সোনার দাম বৃদ্ধি হওয়ার পিছনে মধ্যপ্রাচ্যের অশান্তির জেরকে মনে করা হচ্ছে। তবে ভবিষ্যতে হলুদ ধাতুর দর ফের বাড়তে পারে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা (Gold Price)। এবার আপনি যদি এই মুহূর্তে গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট প্রাইস।

আরও পড়ুন: পুজো মিটতেই গ্যাসের দামে চাপ, কলকাতায় ১৪ ও ১৯ কেজি সিলিন্ডারের দর জানুন
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৫৩৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৫৩৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪২৪০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪২৪০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪১৭০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪১৭০০ টাকা।
সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৯৩২০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৯৩২০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৯৩১০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৯৩১০০ টাকা।
এই সোনার দাম বৃদ্ধি পাওয়ার, যারা ইতিমধ্যে গহনা কিনে ফেলেছেন বা পরিকল্পনা করেছেন কিনা তাদেরকে কিনে ফেলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা (Gold Price)। কারণ ভবিষ্যতে সোনার দাম ফের বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।














