বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমে ফের পকেটে চাপ মধ্যবিত্তের। কারণ অক্টোবর মাসে ঊর্ধ্বমুখী হল গ্যাসের দাম (Lpg Cylinder)। যার ফলে যথারীতি চিন্তার ভাঁজ মাথায় পড়েছে জনসাধারণের। পাশাপাশি এর মধ্যে গ্যাসের দাম কমার কোন সম্ভাবনা নেই বলেই অনুমান করা হচ্ছে। যদিও এর আগে জুলাই ও আগস্ট মাসে যথাক্রমে ১৮৩.৫০ টাকা ও ২০৯ টাকা দাম কমে ছিল সিলিন্ডারের। এবার এক নজরে দেখে নিন অক্টোবরের শেষে বাজারে গ্যাস সিলিন্ডারের দর কত রয়েছে।
পুজোর পরেও স্বস্তি নেই, বাড়ল গ্যাসের দাম (Lpg Cylinder)
বিশ্ববাজারে আন্তর্জাতিক লেনদেনের অশান্তির প্রভাব সরাসরি এসে পড়েছে জ্বালানির বাজারে। যার ফলে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বেড়ে চলেছে। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে সিলিন্ডারের দাম। আর অপরিশোধিত তেলের চড়া দামের কারণে এলপিজির দাম বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা (Lpg Cylinder)।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর জেরে বাতিল ৬৪ ট্রেন, কোন কোন রুটে দুর্ভোগ?
এই মরশুমে যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। পাশাপাশি না বিশ্বাস উঠেছে ব্যাবসা ও বাণিজ্যে। কারণ অক্টোবরে এক লাফে উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি পেলেও, ঘরোয়া সিলিন্ডারের দামের কোন পরিবর্তন হয়নি। এবার এক নজরে দেখে নিন বুধবার বাজারে গ্যাস সিলিন্ডারের দাম কত হয়েছে।
২৮ অক্টোবর, বুধবার কলকাতায় রান্নার গ্যাস ৯৬৮ টাকা। বাণিজ্যিক সিলিন্ডার বেড়ে ২,৯৫৪ টাকা।দিল্লিতে রান্নার গ্যাস ৯৪২ টাকা। বাণিজ্যিক সিলিন্ডার ২,৮১০ টাকা। মুম্বইয়ে রান্নার গ্যাস ৯৪১.৫০ টাকা। বাণিজ্যিক সিলিন্ডার ২,৭৬৪ টাকা।
চেন্নাইয়ে রান্নার গ্যাস ৯৫৭.৫০ টাকা। চার মহানগরের মধ্যে এখানেই বাণিজ্যিক গ্যাসের দাম সবচেয়ে বেশি- ২,৯৮৩ টাকা (Lpg Cylinder)।














