বাংলা হান্ট ডেস্ক: ঘূর্ণিঝড় অর্ণবের জেরে দক্ষিণ ভারতের উপকূলীয় এলাকাগুলিতে যথারীতি দুর্যোগের আশঙ্কার সৃষ্টি হয়েছে। যার ফলে ইতিমধ্যে ভারতীয় রেলের তরফ থেকে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে (Indian Railways)। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী অন্ধ্রপ্রদেশ ওড়িশা উপকূলবর্তী অঞ্চলে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
অর্ণবের জেরে বাতিল ৬৪ ট্রেন (Indian Railways)
যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফ থেকে ২৭ ও ২৮ অক্টোবর মোট ৬৪ ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে (Indian Railways)। এর মধ্যে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মধ্যে চলাকালীন ৫৩ টি লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনের পাশাপাশি ১১টি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন রয়েছে।

আরও পড়ুন: ৮ না ৯ নভেম্বর, কবে কালীপুজো? জেনে নিন অমাবস্যার তিথি ও শুভ সময়
বাতিল হওয়া এক্সপ্রেস ট্রেনের তালিকায় সব থেকে উল্লেখযোগ্য হল- সেকেন্দ্রাবাদ থেকে হাওড়াগামী জনপ্রিয় ফলকনুমা সুপারফাস্ট এক্সপ্রেস। ফলে উৎসবের মরশুমে দক্ষিণ ভারত বা বাংলায় ফেরার পরিকল্পনা থাকা বহু যাত্রী ভোগান্তির মুখে পড়তে পারেন।
এবার এক নজরে দেখে নিন এই ঘূর্ণিঝড়ের ফলে কোন কোন ট্রেন বাতিল বা বন্ধ করা হয়েছে- সেকেন্দ্রাবাদ-ভুবনেশ্বর নিউ বিশাখা এক্সপ্রেস, হায়দরাবাদ-বিশাখাপত্তনম গোদাবরী সুপারফাস্ট এবং সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম গরিব রথ এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনগুলিও বন্ধ রাখা হয়েছে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে লিঙ্গমপল্লী-কাকিনাডা টাউন কোকনদ সুপারফাস্ট ও গৌতমী সুপারফাস্ট এক্সপ্রেসও।
পাশাপাশি অন্ধ্রপ্রদেশের লোকাল প্যাসেঞ্জার ট্রেন পরিষেবার বড়সড়ো প্রভাব পড়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে। যার ফলে- বিজয়ওয়াড়া-রাজামুন্দ্রি, নরসাপুর, মাছিলিপত্তনম এবং কাকিনাডা পোর্ট থেকে বিশাখাপত্তনম রুটের একাধিক লোকাল ট্রেন বাতিল থাকায় নিত্যযাত্রীদের চরম সমস্যায় পড়তে হচ্ছে।
এছাড়াও বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করার কারণে হাওড়া মুখী বহু মানুষের যাত্রা ব্যাহত হতে পারে। তাই অযথা স্টেশনে গিয়ে ভোগান্তি এড়ানোর জন্য রেলের তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, বাড়ি থেকে বেরোনোর আগে NTES অ্যাপ, অফিসিয়াল ওয়েবসাইট বা ১৩৯ নম্বর এ ফোন করে ট্রেনের সর্বশেষ অবস্থান যেন অবশ্যই জেনে নেওয়া হয় (Indian Railways)।














