বাংলা হান্ট ডেস্ক: দুর্গা কৈলাসে ফিরতে না ফিরতে কালী কবে আসবে তা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়ে গেছে। এবার কালীপুজো কবে পড়েছে তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে মানুষের মধ্যে (Kali Puja)। আজকের প্রতিবেদনে রইল কালীপূজো ৮ নাকি ৯ নভেম্বর পড়েছে পাশাপাশি কবে আমাবস্যা লাগছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য।
কালীপুজোর তিথি ও শুভ সময় জানুন (Kali Puja)
তিথি অনুযায়ী ৮ নভেম্বর পড়েছে কালীপুজো (Kali Puja)। রবিবার ২২ কার্তিক সকাল ১১:২৭ মিনিটে লাগছে অমাবস্যা তিথি। কালী আরাধনা শুভ সময় রাত ১১ঃ২৯ মিনিট থেকে ১২: ৩১ মিনিট পর্যন্ত।
এদিন কেবল কালীপুজো হয় না। একাধিক বাড়িতে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মীর পুজো করা হয়। আর সেটার জন্যও শুভ সময় উল্লিখিত সময়টি। ফলো অবশ্য তিথি ৯ নভেম্বর পর্যন্ত থাকলেও ৮ অক্টোবর রাত পাচ্ছে তাই কালীপুজো ও অলক্ষী বিদায় করে লক্ষ্মীপূজো এই দিনই হবে।

আরও পড়ুন: আরও ২ রুটে বন্দে ভারত স্লিপার, ৩১ অক্টোবর ও ১ নভেম্বর থেকে পরিষেবা শুরুর পরিকল্পনা
তবে কালীপুজোর মরশুম যদিও কদিন আগে থেকেও শুরু হয়ে যাচ্ছে। ৬ নভেম্বর পড়েছে ধনত্রয়দশী। এই দিন অনেকেই সোনা ও রুপোর গহনা কেনেন। সোনা কেনা শুভ সময় ৬ নভেম্বর বিকেল ৫:২৮ মিনিট থেকে সন্ধ্যে ৭ঃ২৬ মিনিট পর্যন্ত।
ভূত চতুর্দশী পড়েছে ৭ নভেম্বর। এদিনই বাংলার সমস্ত বাড়িতে ১৪ প্রদীপ জ্বালানো হবে, ১৪ শাক খাওয়া হবে। কালীপুজো মিটলেই চলে আসবে ভাইফোঁটা (Kali Puja)।














