আবারও বাড়ল সোনার দাম! গয়না কেনার আগে জেনে নিন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price rose on friday check today's rates
Follow

বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগে পকেটে চাপ পড়ল মধ্যবিত্তের। কারণ ফের ঊর্ধ্বমুখী সোনার দাম (Gold Price)। এই উৎসবের মরশুমে হলুদ ধাতুর দর বেড়ে যাওয়ায় যথারীতি পকেটে চাপ পড়েছে ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতাদের। এবার আপনি যদি এই মুহূর্তে গহনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে দেখে নিন অক্টোবরের শুরুতে বাজারে ২২ ও ২৪ ক্যারেট সোনার লেটেস্ট দর কত।

শুক্রবার বাড়ল সোনার দাম জানুন আজকের রেট (Gold Price)

মধ্যবিত্তদের কাছে সোনো শুধুমাত্র গহনার জিনিস নয়। এটি সঞ্চয়ের জিনিস। তবে বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে যেভাবে সোনার দাম ক্রমাগত ওঠানামা করছে তাতে যথারীতি পকেটে চাপ পড়ছে মধ্যবিত্তের। আর আপনি যদি এই মুহূর্তে গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে দেখে নিন আজকের লেটেস্ট রেট।

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪১৫০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪১৫০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৮৮৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৮৮৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৮১০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৮১০০ টাকা।

Gold Price rose on friday check today's rates

আরও পড়ুন: পুজোর আগেই রাস্তা নিয়ে নয়া ব্যবস্থা রাজ্যের, অ্যাপেই মিলবে একাধিক পরিষেবা

সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২১৯০৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২১৯০৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২১৮৯৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২১৮৯৫০ টাকা।

সোনার দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় স্বর্ণ বিশেষজ্ঞরা মনে করছেন ভবিষ্যতে এর হাতের নাগালের বাইরে যেতে পারে। তাই এই মুহূর্তে যারা গহনা কেনার পরিকল্পনা করছেন তাদেরকে কিনে রাখার পরামর্শ দিচ্ছেন তারা। পাশাপাশি সোনা কেনার সময় সাধারণ মানুষ মূলত বাইশ ও চব্বিশ ক্যারেটের হলুদ ধাতু কেনার পরিকল্পনা করেন। তবে যেহেতু ২৪ ক্যারেটে সোনা বেশি থাকে তাই এর দরও অন্যান্য ক্যারাটে তুলনায় একটু বেশি হয় (Gold Price)।