বাংলা হান্ট ডেস্ক: হাঁফ ছেড়ে বাঁচলেন আম জনতা। সপ্তাহের শুরুতেই কিছুটা কমল সোনার দাম (Gold Price)। যদিও এর আগে বেশ কিছুটা কমেছিল সোনার দাম। তবে মাঝখানে সোনার দাম বেড়ে গিয়েছিল। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ মানুষের মাথায়। এমনকি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েছিল। তবে সপ্তাহের শেষে এক ধাক্কায় কিছুটা দাম কমেছে হলুদ ধাতুর। জানুন আজকের লেটেস্ট রেট।
রবিবার বাজারে সোনার দাম কত জানুন (Gold Price)
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold Price)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে তেমনি কমলে স্বস্তির শ্বাস ফেলে সাধারণ মানুষ। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এছাড়াও ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।

আরও পড়ুন: রবিবার দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচলে নিষেধাজ্ঞা, কখন বন্ধ থাকবে?
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৩৯৬০টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৯৬০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৬৯০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৬৯০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৬১৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৬১৫০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩৫১৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩৫১৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩৫০৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩৫০৫০ টাকা।
সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। তখন সোনার গয়নাটি পুরোপুরি খাঁটি হয় না।এছাড়াও সোনার সঙ্গে অন্য ধাতু মেশানো হলে সোনার রং বদলে যায়। প্রসঙ্গত, যারা সঞ্চয়ের জন্য সোনা গহনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন (Gold Price)।













