Durga Puja 2026 Live Updates

Airtel-এর গ্রাহকদের জন্য সুখবর! লঞ্চ হল ৩৪৮ টাকার নতুন প্রিপেইড প্ল্যান, মিলবে Adobe-এর সাবস্ক্রিপশন

Published on:

Published on:

Good news for Airtel customers! New prepaid plan of Rs 348 launched.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এয়ারটেলের (Airtel) গ্রাহকদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এমতাবস্থায়, আপনিও যদি এয়ারটেলের গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। মূলত, ভারতী এয়ারটেল (Bharti Airtel) তার গ্রাহকদের জন্য ৩৪৮ টাকার একটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান (Recharge Plan) চালু করেছে। এতে আনলিমিটেড কলিং থেকে শুরু করে প্রতিদিন ২ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০ টি SMS পাওয়া যাবে। এই প্ল্যানটির মেয়াদ ২৮ দিন। সংস্থাটি তার সমস্ত টেলিকম সার্কেলে এটি উপলব্ধ করেছে। জানিয়ে রাখি যে, এই প্ল্যানে 5G ডেটার সুবিধা নেই। তবে দৈনিক ডেটার পরিমাণ ৩৪৯ টাকার প্ল্যানের চেয়ে বেশি। এর পাশাপাশি গ্রাহকদের ১২ মাসের জন্য অ্যাডোব এক্সপ্রেস প্রিমিয়ামসহ আরও কিছু অতিরিক্ত সুবিধাও দেওয়া হচ্ছে।

Airtel-এর গ্রাহকদের জন্য সুখবর!

এয়ারটেলের ৩৪৮ টাকার প্ল্যানে কী কী সুবিধা রয়েছে: উল্লেখ্য যে, এয়ারটেলের নতুন ৩৪৮ টাকার প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা ২৮ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং, সঙ্গে ২ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০।টি SMS পাবেন। এই প্ল্যানটি সেইসব গ্রাহকদের জন্য উপযোগী হতে পারে যাঁদের প্রতিদিন বেশি ডেটা প্রয়োজন এবং যাঁদের এলাকায় 5G পরিষেবা নেই।

Good news for Airtel customers! New prepaid plan of Rs 348 launched.

এয়ারটেলের এই প্ল্যানটিতে অ্যাডোব এক্সপ্রেস প্রিমিয়ামের ১২ মাসের সাবস্ক্রিপশনও অন্তর্ভুক্ত রয়েছে। এয়ারটেলের মতে, এই ফিচারটির জন্য প্রায় ৪,০০০ টাকা খরচ হয়। এর পাশাপাশি গ্রাহকরা এয়ারটেল সেফ এবং ৩০ দিনের জন্য বিনামূল্যে হ্যালোটিউনসের সুবিধাও পান।

আরও পড়ুন: আরও শক্তিশালী হবে সামুদ্রিক নজরদারি! ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হচ্ছে প্রথম মাল্টি-পার্পস ওয়ারশিপ ‘সমর্থক’

৩৪৮ টাকার রিচার্জ এবং ৩৪৯ টাকার প্ল্যানের মধ্যে পার্থক্য কী: জানিয়ে রাখি যে, এয়ারটেলের একটি ৩৪৯ টাকার প্রিপেইড প্ল্যান রয়েছে। কিন্তু, এর সুবিধাগুলি ভিন্ন। ৩৪৯ টাকার প্ল্যানটিতে আনলিমিটেড কলিং থেকে শুরু করে প্রতিদিন ১.৫ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০।টি SMS পাওয়া যায়। এতে ৩০ দিনের জন্য ৩০০ জিবি পর্যন্ত আনলিমিটেড 5G ডেটাও অন্তর্ভুক্ত রয়েছে। এই প্ল্যানটিতে ৬ মাসের জন্য বিনামূল্যে অ্যাপল মিউজিক এবং ১২ মাসের জন্য অ্যাডোব এক্সপ্রেস প্রিমিয়ামও পাওয়া যায়। দু’টি প্ল্যানের মধ্যে প্রধান পার্থক্য হল ডেটা এবং 5G অ্যাক্সেস। ৩৪৮ টাকার প্ল্যানটিতে প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যায়. অন্যদিকে ৩৪৯ টাকার প্ল্যানটিতে প্রতিদিন ১.৫ জিবি ডেটার সঙ্গে 5G-ও পাওয়া যায়।

আরও পড়ুন: স্কুলে দেরিতে এসেছিলেন মা! তাতেই ঘুরে গেল ভাগ্য, ক্রিকেটার হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে ৯ উইকেট নিলেন তনয়

কোন প্ল্যানটি গ্রাহকদের জন্য ভালো হবে: যদি আপনার এলাকায় 5G নেটওয়ার্ক থাকে এবং আপনি প্রচুর ডেটা ব্যবহার করেন, তাহলে ৩৪৯-এর প্ল্যানটি আপনার জন্য উপযুক্ত হতে পারে। তবে, যদি আপনি প্রধানত 4G নেটওয়ার্ক ব্যবহার করেন এবং প্রতিদিন বেশি ডেটার প্রয়োজন হয়, তাহলে ৩৪৮ টাকার প্ল্যানটি একটি ভালো বিকল্প হতে পারে। তাই, রিচার্জ প্ল্যান বেছে নেওয়ার আগে গ্রাহকদের তাঁদের এলাকার নেটওয়ার্কের সহজলভ্যতা এবং ডেটার চাহিদার কথা মাথায় রাখতে হবে।