পেনশনারদের ৫০% বকেয়া DA চলতি মাসেই! কারা, কত পাবেন? বড় ঘোষণা নবান্নের

Published on:

Published on:

dearness allowance(225)
Follow

বাংলাহান্ট ডেস্ক: জুলাই মাসের অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করেছে মহিলাদের অ্যাকাউন্টে। সেই নিয়ে খুশির আবহাওয়া রাজ্যে। এরই মধ্যে সরকারি কর্মীদের (Government Employees) জন্যও এল সুখবর। রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ (Dearness Allowance) মেটাতে বিরাট উদ্যোগ। বড় ঘোষণা করল অর্থ দফতর।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য সুখবর | Dearness Allowance

২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত মেয়াদের বকেয়া পেনশনের এরিয়রের ৫০ শতাংশ টাকা জুলাইতেই মেটানো হবে, জানিয়ে দিল রাজ্য সরকার। যে সমস্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা এতদিন প্রযুক্তিগত বা অন্যান্য জটিলতার কারণে এই টাকা পাননি, তাঁদের জন্য বড়সড় স্বস্তি। এবার সেই সকলে পাবেন বকেয়া ডিআর।

আসলে ২০১৫ সালে ব্যাঙ্কগুলির সম্পূর্ণ কম্পিউটারাইজড বা অনলাইন ব্যবস্থা সুসংহত ছিল না। যেই কারণে বকেয়া বিপুল পরিমাণ টাকা আটকে যায়। অবশেষে এই জট কাটতে চলেছে। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত পেনশনভোগীদের এরিয়ারের টাকা দেওয়ার সিদ্ধান্ত, যৌথ মঞ্চের সঙ্গে বৈঠকে বসেই সরকারের তরফে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: মোবাইল অ্যাপে থমকে যাচ্ছে টোটো! ভাইরাল ভিডিওর জেরে প্লে স্টোর থেকে BAT-BMS সরানোর নির্দেশ কেন্দ্রের

এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চে আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, সকল স্তরের শিক্ষক শিক্ষিকা সহ, শিক্ষাকর্মীরা, পঞ্চায়েত পুরসভার কর্মীরা, বিভিন্ন বোর্ড কর্পোরেশনে কর্মচারীরা, কলকাতা কর্পোরেশন এলাকায় যাঁদের ব্যাঙ্ক, সেখান থেকে যাঁদের পেনশন হয়, কিছুই বকেয়া পাননি। হোমগার্ডদেরও বকেয়া নিয়েও কথা হয়েছে।

dearness allowance(199)

উল্লেখ্য, গতকালই এই বিষয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসে যৌথ মঞ্চ। এরপরে সিদ্ধান্ত নেওয়া হয়, যা পাওনা, তার প্রাথমিক আনুমানিক একটা হিসেব করে, ৫০ শতাংশ টাকা চলতি মাসেই মিটিয়ে দেবে সরকার। বাকিটাও হিসেব করে পরে পুরোটাই সরকার মিটিয়ে দেবে বলে জানানো হয়েছে।