রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ও মহার্ঘ ভাতা নিয়ে নয়া খবর, অর্থ দপ্তর সূত্রে আপডেট

Published on:

Published on:

Government Employees
Follow

বাংলা হান্ট ডেস্কঃ গত ৫ ফেব্রুয়ারী ভোট-অন-অ্যাকাউন্ট বাজেট পেশ করে রাজ্যের সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির (Dearness Allowance) কথা ঘোষণা করে রাজ্য সরকার। তবে ঘোষণাই সার! এখনও পর্যন্ত ডিএ বৃদ্ধি নিয়ে কোনো নোটিস জারি হয়নি। যা বর্তমানে সরকারি কর্মচারীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বর্ধিত ডিএ কী পাবেন সরকারি কর্মীরা? Government Employees

বাজেটে জানানো হয়েছিল বর্ধিত ভাতা আগামী অর্থবর্ষের শুরু থেকে অর্থাৎ ১ এপ্রিল থেকে কার্যকর হবে। তবে এখনও সেই বিষয়ে কোনো আপডেট নেই। মহার্ঘ ভাতা কী আদৌ বাড়বে? এই নিয়ে কর্মচারী মহলে জল্পনার মাঝেই এপ্রিল মাসের এবং পেনশন প্রদানের চূড়ান্ত সময়সূচী জানা গিয়েছে।

স্কুল শিক্ষক, পঞ্চায়েত-পুরসভা কিংবা দপ্তরের কর্মী থেকে সরকারি দফতরের সমস্ত কর্মীদের অ্যাকাউন্টে ঠিক কবে টাকা ঢুকবে, তার বিস্তারিত তালিকা অর্থ দপ্তর সূত্রে সামনে এসেছে। ই-বন্টন এবং ডব্লিউবিআইএফএমএস (WBIFMS) পোর্টালের মাধ্যমে ট্রেজারি থেকে এই অর্থ প্রদান করা হয়।

জানিয়ে রাখি, সরাসরি রাজ্য সরকারের অধীনে কর্মচারীরা এপ্রিল মাসের বেতন ২৯শে এপ্রিল পেয়ে যাবেন। পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন এবং লাইব্রেরি কর্মীরা চলতি মাসের বেতন পাবেন ৩০শে এপ্রিল। সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতনও ঢুকবে ৩০শে এপ্রিল।

এছাড়া পেনশনভোগীরা পেনশন পাবেন ২রা মে। ওয়েজ, রেমুনারেশন, সাম্মানিক এবং স্টাইপেন্ড প্রাপকরাও ২রা মে, টাকা পেয়ে যাবেন। বেতন প্রদানের দিনক্ষণ চূড়ান্ত হলেও সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে অর্থ দপ্তর থেকে এখনও কোনও অফিশিয়াল মেমো বা অর্ডার সামনে আসেনি। তাই এপ্রিলের বেতনের সাথে বর্ধিত ভাতা মিলবে কী না সেই নিয়ে প্রশ্ন উঠছে কর্মচারী মহলে।

Government Employees

আরও পড়ুন: ম্যাচের পর টিম বাসে সশস্ত্র ডাকাত দলের আক্রমণ! বিশ্বকাপের আগে মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের

বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮% হারেই ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। বলা হয়েছিল বর্ধিত ৪ শতাংশ ডিএ যুক্ত হয়ে মোট ২২% ডিএ এপ্রিল মাসের বেতনের সাথেই পাবেন সরকারি কর্মীরা। সেই ঘোষণা নিয়ে এখনও পর্যন্ত কোনো উচ্চবাচ্য না হওয়ায় ক্ষোভ বাড়ছে কর্মচারী মহলে।