শ্যামাপ্রসাদের জন্মদিনে সরকারি ছুটি! রাজ্যের আদালতগুলি খোলা থাকবে কিনা জানুন

Published on:

Published on:

Government holiday announced on 6 July all courts will be closed too
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার, ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিন। ইতিমধ্যেই এই বিশেষ দিনে সরকারি ছুটি (Government Holiday) ঘোষণা হয়েছে। রাজ্যের সব স্কুল সহ সরকারি দফতরে ওইদিন ছুটি থাকবে। তবে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) সহ রাজ্যের আদালতগুলি কি খোলা থাকবে? এবার বিজ্ঞপ্তি জারি করে সেই বিষয়ে জানানো হল।

শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি ঘোষণা করেছে রাজ্য | (Government Holiday)

বিজেপি সরকারের প্রথম বাজেটে ঘোষণা হয়েছে, এবার থেকে প্রত্যেক বছর ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে সরকারি ছুটি থাকবে। এই ঘোষণার পর আইনজীবীদের বিভিন্ন সংগঠনের তরফে আদালতগুলিতেও ছুটি দেওয়ার জন্য হাইকোর্টের প্রধান বিচারপতির অফিসে আবেদন জানানো হয়েছিল। সেই আর্জি মেনে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ কেজি থেকে পিজি অবধি বিনামূল্যে পড়াশোনা! যুগান্তকারী সিদ্ধান্ত রাজ্য সরকারের

শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে হাইকোর্ট জানিয়েছে, ৬ জুলাই, সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে হাইকোর্ট সহ রাজ্যের সব আদালতে ছুটি থাকবে। তবে এর বদলে আরেকটি দিন রাজ্যের আদালতগুলি খোলা থাকবে। ৬ জুলাইয়ের ছুটির বদলে আগামী ১ আগস্ট, শনিবার রাজ্যের সব আদালত খোলা রাখার কথা জানানো হয়েছে।

Government holiday announced on 6 July all courts will be closed too

এদিকে শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আগেই সরকারি ছুটি ঘোষণা হলেও রাজ্যের স্কুলগুলি বন্ধ থাকবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে এই দিনটি উদযাপন করতে হবে। বিকাশ ভবনের নির্দেশ, রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ৬ জুলাই ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষাকর্মীদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করতে হবে। ফলে এই নিয়ে শিক্ষামহলে ধন্দ তৈরি হয়েছে।

এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, প্রথমে ৬ জুলাই সরকারি ছুটি ঘোষণা হল। এরপর এই দিনটি উদযাপনের নির্দেশ দেওয়া হল। এটা কী করে সম্ভব? বিভ্রান্তি দূর করতে শিক্ষা দফতরকে চিঠি দেওয়া হয়েছে। তাঁরা দ্রুত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ধন্দ কাটাক।