সামনেই একের পর এক ছুটি, নবান্ন তরফে বড় এল আপডেট, দেখুন তালিকা

Published on:

Published on:

government holiday(16)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বছরের শুরু থেকেই একের পর এক ছুটি। জানুয়ারি, ফেব্রুয়ারী মাসে একাধিক ছুটি (Government Holiday) পেয়েছে পশ্চিমবঙ্গের পড়ুয়ারা (Students)। মিলেছে বাড়তি ছুটিও। এবার মার্চ মাসেও রয়েছে ভরপুর ছুটি। একদিন আগেই ফেব্রুয়ারির শিবরাত্রির ছুটি মিলেছে। সেই ছুটির রেশ কাটতে না কাটতেই মার্চ মাসে ছুটির তালিকা এল পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য (School Holiday)। তাও ছোট-খাটো নয়, লম্বা তালিকা।

মার্চ মাসের ছুটির তালিকা | Government Holiday

আগামী মাসে অর্থাৎ মার্চ মাসে দোলযাত্রা, ঈদ এবং রামনবমী-সহ একাধিক উৎসবের কারণে একাধিক স্কুল বন্ধ থাকবে। বেশ কিছুদিন ছুটি মিলবে। ফলে পড়ার মাঝে একটু ঘোরাঘুরিও চলবে। মার্চের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাচ্ছে ছুটি। কবে কবে মিলবে? দেখে নিন তালিকা।

৩ ও ৪ মার্চ– দোল উৎসব ও হোলি উপলক্ষ্যে ছুটি থাকছে রাজ্যের স্কুলগুলোতেও। ১৭ মার্চ– শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে বিশেষ ছুটি থাকছে এ রাজ্যে। সেই ছুটি শেষ হতে না হতেই ২০ ও ২১ মার্চ- ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে স্কুল ছুটি ফের। এরপর ছুটি মিলবে ২৬ মার্চ- রামনবমী উপলক্ষ্যে।

আরও পড়ুন: আপনার ফোন কলে অন্য কেউ আড়ি পাতছে? গ্রাহকদের নিরাপত্তার লক্ষ্যে বড় পদক্ষেপ Jio-র

দোল যাত্রা- ৩ মার্চ

হোলি – ৪ মার্চ

হরিচাঁদ ঠাকুরের জন্মদিন- ১৭ মার্চ

ঈদুল ফিতর আগের দিন – ২০ মার্চ

ঈদ-উল-ফিতর – ২১ মার্চ

রামনবমীত – ২৬ মার্চ

holiday

আরও পড়ুন: ক’দিন আগে বেড়েছে টাকা, মমতার লক্ষ্মীর ভান্ডার ঘিরে এবার বড় অভিযোগ সামনে!

এখনও রামনবমীতেও ছুটি দেওয়া হয় রাজ্যে। মার্চের শুরুটা যেমন ছুটি দিয়ে তেমনি শেষটাও ছুটি দিয়ে। মার্চ মাসের শেষ দিন স্কুল বন্ধ থাকবে। ৩১ মার্চ- মহাবীর জয়ন্তী উপলক্ষে ছুটি থাকবে। সবমিলিয়ে মার্চ মাসে ভরে ভরে ছুটি পাচ্ছে এ রাজ্যের স্কুল পড়ুয়ারা।