আপনার ফোন কলে অন্য কেউ আড়ি পাতছে? গ্রাহকদের নিরাপত্তার লক্ষ্যে বড় পদক্ষেপ Jio-র

Published on:

Published on:

Reliance Jio amazing offer for customers, this plan offers 120 GB bonus data.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনি হয়তো কাউকে ফোন করছেন, কিন্তু আপনার কথা অন্য কেউ শুনছেন! হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে চমকে গেলেও এটি ঘটে কল ফরওয়ার্ডিংয়ের কারণে। এহেন বিষয় থেকে গ্রাহকদের স্বস্তি দিতে বড় পদক্ষেপ গ্রহণ করেছে রিলায়েন্স জিও (Reliance Jio)। ইতিমধ্যেই সংস্থাটি তাদের মাইজিও অ্যাপে একটি নতুন বৈশিষ্ট্য চালু করেছে। যেটি গ্রাহকদের অ্যাপের মধ্যেই সরাসরি ভয়েস এবং ভিডিও কলের জন্য ফরোয়ার্ডিং সেটিংস পরিচালনা করতে দেবে। এখনও পর্যন্ত, জিওর পাশাপাশি এয়ারটেল, বিএসএনএল এবং ভিআই (ভোডাফোন আইডিয়া) ফোনের ডিফল্ট সেটিংসে কল ফরওয়ার্ডিং বন্ধ করার বিকল্প প্রদান করত। কিন্তু এখন জিও অন্যান্য জনপ্রিয় টেলিকম কোম্পানিগুলিকে টেক্কা দিয়ে তার গ্রাহকদের এটি ব্লক করার এবং অ্যাপেই সরাসরি সেটিংস পরিচালনা করার সুবিধা দিচ্ছে।

গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ রিলায়েন্স জিও (Reliance Jio)-র:

অ্যাপ থেকে কল ফরওয়ার্ডিং ম্যানেজ করা যাবে: জানিয়ে রাখি যে, কল ফরওয়ার্ডিং এমন একটি বৈশিষ্ট্য যেটির সহজেই অপব্যবহার করা যেতে পারে। আপনার নম্বরে কল ফরওয়ার্ডিং সক্ষম করে, যে কেউ তাদের মোবাইল নম্বরে ইনকামিং কল স্থানান্তর করতে পারে। এর ফলে তারা আপনার সমস্ত কল শুনতে পাবে। এটি বন্ধ করতে এবং ম্যানেজ করতে, মাই জিও অ্যাপে একটি আপডেট এসেছে। এই আপডেটের মাধ্যমে গ্রাহকরা এখন তাদের স্মার্টফোনের সেটিংস মেনুতে না গিয়েই ভয়েস এবং ভিডিও কল ফরওয়ার্ডিংয়ের সেটিংস পরিবর্তন করতে পারবেন। তবে, এই বৈশিষ্ট্যটি ব্যবহার করার জন্য গ্রাহকদের একটি শর্ত পূরণ করতে হবে।

Reliance Jio has taken major steps towards customer security.

মোবাইল ডেটা সক্রিয় থাকতে হবে: মূলত, এই বৈশিষ্ট্যটি ব্যবহার করার জন্য গ্রাহকদের তাদের ফোনে মোবাইল ডেটা সক্রিয় রাখতে হবে। যদি আপনি মনে করেন না ওয়াই-ফাই দিয়েও এই বৈশিষ্ট্যটি ব্যবহার করতে পারেন, তবে তা নয়। এর জন্য আপনার ফোনের মোবাইল ডেটাই চালু থাকতে হবে।

আরও পড়ুন: ৫ বছরে ১,২৯,২৫৮ শতাংশ রিটার্ন! এবার ১০ ভাগে বিভক্ত হচ্ছে এই স্টক, সামনে এল রেকর্ড ডেট

কীভাবে ব্যবহার করবেন:
১. প্রথমে, আপনার ফোনে মাইজিও অ্যাপটি খুলুন।
২. এরপর, প্রোফাইল আইকনে ট্যাপ করুন। এটি ওপরের ডানদিকে থাকে।
৩. তারপর, মোবাইল সেটিংস অপশনে ক্লিক করে
সার্ভিস সেটিংসে যান। সেখানে আপনি কল ফরওয়ার্ডিং অপশনটি পাবেন। সেটিতে ক্লিক করুন।
৪. এবার আপনি এখন ভয়েস এবং ভিডিও অপশন দেখতে পাবেন। আপনি যেটির জন্য সেটিংস পরিবর্তন করতে চান তাতে ক্লিক করুন।

আরও পড়ুন: বদলে যাবে গোটা দেশের ছবি! মোদী সরকারের এই প্রকল্পে লাভবান হবেন প্রত্যেকেই

৫. ব্যবহারকারীরা বেশ কিছু কল ফরোয়ার্ডিং অপশন পাবেন। যার মধ্যে রয়েছে Always Forward When Busy When Unreachable এবং When Unanswered-ও সামিল রয়েছে। গ্রাহকরা তাদের পছন্দের যেকোনও একটি অপশন নির্বাচন করতে পারে এবং তাঁদের নম্বরে কল ফরওয়ার্ডিং অন রয়েছে কিনা তাও পরীক্ষা করতে পারেন।