বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারের (Share Market) বিনিয়োগকারীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মাল্টিব্যাগার স্টক অ্যাকিলন নেক্সাস লিমিটেডের (পূর্বে শ্রী অধিকারী ব্রাদার্স টেলিভিশন নেটওয়ার্ক লিমিটেড) শেয়ার এবার বিভাজিত হতে চলেছে। মূলত, ওই কোম্পানির শেয়ারগুলি ১০ টি ভাগে ভাগ করা হবে। কোম্পানিটি এই স্টক বিভাজনের রেকর্ড তারিখ ঘোষণা করেছে। এদিকে, সোমবার কোম্পানির শেয়ারের দাম লোয়ার সার্কিটে পৌঁছেছে। BSE-তে অ্যাকিলন নেক্সাস লিমিটেডের শেয়ারের দাম ৫ শতাংশ কমে ১,৮২৩.৯৫ হয়েছে। সোমবার কোম্পানির শেয়ারের দাম ১,৮৭০ টাকায় খুলেছিল।
শেয়ার বাজারে (Share Market) দুর্দান্ত রিটার্ন প্রদান করেছে এই স্টক:
রেকর্ড ডেট: জানিয়ে রাখি যে, এই মাল্টিব্যাগার স্টকটি ১০ ভাগে বিভক্ত করা হচ্ছে। সোমবার, কোম্পানিটি স্টক এক্সচেঞ্জগুলিকে জানিয়েছে যে রেকর্ড ডেট আগামী ৫ মার্চ, ২০২৬ অর্থাৎ বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে। এর অর্থ হল, শেয়ার বিভাজন ওই দিনেই সম্পন্ন হবে।

১ বছরে বিনিয়োগ দ্বিগুণ হয়েছে: জানিয়ে রাখি যে, গত ৩ মাসে এই কোম্পানির শেয়ারের দাম ৮৬ শতাংশ বেড়েছে। মাত্র ১ বছরে, এই শেয়ারের দাম ২৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ওই সময়ের মধ্যে, সেনসেক্স ইনডেক্স ৯.৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অ্যাকিলন নেক্সাস লিমিটেডের ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য হল ২,২৬০ টাকা এবং ৫২ সপ্তাহের সর্বনিম্ন মূল্য ৪৩৫.১০ টাকা। অ্যাকিলন নেক্সাস লিমিটেডের মার্কেট ক্যাপ ৪,৬২৭ কোটি টাকা। এদিকে, ২ বছরে অ্যাকিলন নেক্সাস লিমিটেডের শেয়ারের দাম ৪৮,১৫২ শতাংশ বেড়েছে। এদিকে, ৩ বছরে শেয়ারটি ১০১,৭৯৬ শতাংশ রিটার্ন দিয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বিগত ৫ বছরে, শেয়ারটি ১২৯,২৫৮ শতাংশ রিটার্ন প্রদান করেছে।
আরও পড়ুন: বদলে যাবে গোটা দেশের ছবি! মোদী সরকারের এই প্রকল্পে লাভবান হবেন প্রত্যেকেই
কোম্পানিতে প্রোমোটারের অংশীদারিত্ব: কোম্পানিটি সর্বশেষ ২০১৭ সালে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিয়েছিল। সেই সময়ে, কোম্পানিটি প্রতি শেয়ারে ০.৬০ টাকার ডিভিডেন্ড বিতরণ করে। জানিয়ে রাখি যে, এই কোম্পানিতে প্রোমোটারদের শেয়ার ৫৯.২২ শতাংশ এবং পাবলিক শেয়ার ৪০.৭৮ শতাংশ রয়েছে।
আরও পড়ুন: T20 বিশ্বকাপ ২০২৬-এ ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? কী বলছে সমীকরণ?
কী করে সংস্থাটি: জানিয়ে রাখি যে, অ্যাকিলন নেক্সাস লিমিটেডের ওয়েবসাইটের তথ্য অনুসারে, কোম্পানিটি সেমিকন্ডাক্টর থেকে শুরু করে AI এবং স্পেস টেকনোলজি সেক্টরে কাজ করে। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি পূর্বে মিডিয়া এবং বিনোদন সেক্টরে কাজ করত।
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।












