Durga Puja 2026 Live Updates

মাসের শেষে ২ দিনের অতিরিক্ত ছুটি! ১০ জেলায় স্কুল বন্ধের নির্দেশ রাজ্য সরকারের

Published on:

Published on:

Government of Andhra Pradesh announced two days school holiday due to bad weather
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবর নভেম্বর মানেই মোটামুটি উৎসবের মরশুম। আগামী মাসে দিওয়ালি, ভাইফোঁটা সহ একাধিক উৎসব রয়েছে। সেই সময় বন্ধ থাকে স্কুল, কলেজ। তার আগে রাজ্যের ১০টি জেলার স্কুলে দু’দিনের অতিরিক্ত ছুটি (School Holiday) ঘোষণা করল রাজ্য সরকার। আবহাওয়ার গতিপ্রকৃতির দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একটানা দু’দিন স্কুলে ছুটি | (School Holiday)

অন্ধ্রপ্রদেশ সংলগ্ন উপকূলে ঘূর্ণিঝড় অর্ণবের ল্যান্ডফল হয়েছে। এর প্রভাবে মঙ্গলবার থেকেই উপকূলে ভারী বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার অবধি অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় ভারী ঝড়বৃষ্টির সতর্কতা জারি আছে।

আরও পড়ুনঃ আজকের মধ্যে না সরালে তিন গুণ জরিমানা! পুজোর বিজ্ঞাপন নিয়ে বড় নির্দেশ কলকাতা পুরসভার

জানা গিয়েছে, গতকাল থেকে শ্রীকাকুলাম জেলায় দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়েছে। উত্তর অন্ধ্রপ্রদেশের জেলাগুলিতেও তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর জেরে রাজ্যের ১০টি জেলায় টানা দু’দিনের জন্য স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার (Government of Andhra Pradesh)।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, অর্ণবের প্রভাবে রাজ্যের ১২টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। সেই কারণে মঙ্গলবার ও বুধবার ইস্ট গোদাবরী, কাঁকিনাড়া, কৃষ্ণা, এনটিআর, এলুরু, বিশাখাপত্তনম, কোনাসীমা, পোলাভরম ও বিজয়নগরম জেলায় স্কুল ছুটি থাকবে। পাশাপাশি অনকাপল্লিতে বৃহস্পতিবার অবধি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে অন্ধ্রপ্রদেশ সরকারের পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাঁচ জেলায় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকারও। বুধবার ও বৃহস্পতিবার ওই জেলাগুলির সব স্কুল, কলেজ ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখা হবে বলে আগেই জানানো হয়েছে।

School Holiday

মৌসম ভবনের পূর্বাভাস বলেছিল, গজপতি, গঞ্জাম, রায়গড়, মালকানগিরি ও কোরাপুটে ঘণ্টা ৮০ থেকে ৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জারি করা হয় সতর্কতা। এরপরেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাঁচ জেলায় স্কুল ছুটির ঘোষণা করে ওড়িশা সরকার।

এবার অর্ণবের দাপটের কারণে একই সিদ্ধান্ত নিল অন্ধ্রপ্রদেশ সরকারও। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১০টি জেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল। ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিরাপত্তার দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।