এক পয়সাও লাগবে না! বিনামূল্যে পাওয়া যাবে ৩টি সিলিন্ডার, নতুন প্রকল্পের ঘোষণা রাজ্যের

Published on:

Published on:

Government of Tamil Nadu announced 3 free LPG cylinder in a year check eligibility criteria
Follow

বাংলা হান্ট ডেস্কঃ এলপিজি সিলিন্ডারের দাম নিয়ে প্রায়ই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ দেখা যায়। তবে এবার সেই চিন্তা দূর করতে উদ্যোগী হল রাজ্য সরকার। নতুন একটি প্রকল্পের (Government Scheme) মাধ্যমে বছরে তিনটি গ্যাস সিলিন্ডার (Free LPG Cylinder) বিনামূল্যে দেওয়া হবে। কারা এই ফ্রি সিলিন্ডার পাবেন, সেটাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

নতুন প্রকল্পে মিলবে ৩টি ফ্রি সিলিন্ডার | (Free LPG Cylinder)

সোমবার বিধানসভায় দাঁড়িয়ে বেশ কিছু জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয়। সেখানেই তিনি জানান, অন্নপূর্ণানি সুপার সিক্স প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য পরিবারগুলিকে বছরে তিনটি করে এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। ২০২৭ সালের পোঙ্গল থেকে তামিলনাড়ু সরকারের এই নতুন প্রকল্প চালু হওয়ার কথা।

আরও পড়ুনঃ মাসের শেষে ছুটির ফোয়ারা! ৪ দিন বন্ধ থাকবে সরকারি অফিস, হলিডে লিস্ট দেখুন

তবে রাজ্যের সব পরিবার এই ফ্রি এলপিজি সিলিন্ডার পাবেন না। কারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজয় জানান, যেসব পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম, তাঁদের বছরে তিনটি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, অন্নপূর্ণানি সুপার সিক্স প্রকল্পের উপভোক্তারা গ্যাস সিলিন্ডার কেনার পর তিনটি সিলিন্ডারের দাম নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন। তামিলনাড়ুর প্রায় ১ কোটি ৩০ লক্ষ পরিবার এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন।

বিধানসভা নির্বাচনের আগে থলপতি বিজয়ের দলের দেওয়া একাধিক প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল বছরে ছয়টি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া। আপাতত ফ্রিতে তিনটি গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার।

Free LPG cylinder

মুখ্যমন্ত্রী জানান, উপসাগরীয় এলাকায় যুদ্ধ পরিস্থিতির জেরে রান্নার গ্যাস সরবরাহের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের উপর বাড়তি আর্থিক চাপ এসে পড়েছে। সেটা দূর করতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

বর্তমানে গ্রাম থেকে শহর, দেশের বেশিরভাগ জায়গায় এলপিজি সিলিন্ডার ব্যবহৃত হয়। তবে সাম্প্রতিক অতীতে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় সমস্যায় পড়েছিলেন বহু মানুষ। এবার তামিলনাড়ু সরকার বছরে তিনটি ফ্রি এলপিজি সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ নাগরিক।