একধাক্কায় ৫ হাজার! রাজ্যের NHM কর্মীদের বেতন বাড়াল সরকার, কবে থেকে মিলবে?

Published on:

Published on:

Government of West Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় ক্ষমতায় আসার পর থেকে একের পর এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে বিজেপি। এবারের রাজ্য বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, নিয়োগ সহ সব দিকে জোর দেওয়া হয়েছে। বেতন বাড়ানো হয়েছে সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী সহ রাজ্যের একাধিক কর্মীদের। এবার বাংলায় নিযুক্ত এনএইচএম কর্মীদের (NHM Workers) মাসে ৫ হাজার টাকা করে মাইনে বাড়াল রাজ্য সরকার (Government of West Bengal)। বর্ধিত হারে বেতন কবে থেকে মিলবে সেটাও জানা গিয়েছে।

এনএইচএম কর্মীদের মাসিক বেতন বাড়াল রাজ্য | (Government of West Bengal)

কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা পরিচালিত একটি স্বাস্থ্য কর্মসূচি হল জাতীয় স্বাস্থ্য মিশন বা এনএইচএম। এই প্রকল্পের সঙ্গে যুক্ত সকল স্তরের কর্মীদের বেতন বাড়াল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বিনামূল্যে পাওয়া যাবে জমির দাগ-খতিয়ানের তথ্য! বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের

দেশের প্রতিটি রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীরা রয়েছেন। পশ্চিমবঙ্গও ব্যতিক্রম নয়। এই কর্মীরা অন্তঃসত্ত্বা মহিলাদের চিকিৎসা, ডেঙ্গু, ম্যালেরিয়া, যক্ষ্মা প্রতিরোধে সহায়তা করেন। এই প্রকল্পের কর্মীদের মধ্যে চুক্তিভিত্তিক ডাক্তার, ফার্মাসিস্ট, নার্স, ডিটিপি অপারেটর রয়েছেন। এবার তাঁদের সকলের মাসিক বেতন ৫ হাজার টাকা করে বাড়ানো হল। আগামী ১ আগস্ট থেকে বর্ধিত হার কার্যকর হবে।

Government of West Bengal cabinet meeting

এবারের রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড থেকে শুরু করে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী সহ রাজ্যের বহু কর্মীর মাসিক ভাতা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল। তবে সেই সময় রাজ্যে নিযুক্ত জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীদের বেতন বাড়ানো নিয়ে কোনও ঘোষণা হয়নি। গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে এনএইচএম প্রকল্পের সঙ্গে যুক্ত সকল স্তরের কর্মীদের মুখে হাসি ফুটেছে। আগামী মাসের পয়লা তারিখ থেকেই নতুন বেতন কার্যকর হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ বর্তমান বেতনের সঙ্গে আরও ৫ হাজার টাকা করে অতিরিক্ত পাবেন তাঁরা।