লাফিয়ে কমবে বিদ্যুতের খরচ! রাজ্যের সরকারি স্কুলগুলি নিয়ে বিরাট পরিকল্পনা সরকারের

Published on:

Published on:

Government of West Bengal plans to use Solar panel in Government school to reduce electricity expense
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার সরকারি স্কুলগুলিতে (Government School) বিদ্যুতের ব্যবহার নিয়ে বড় পরিকল্পনা করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। রাজ্যের বিদ্যালয়গুলিতে বিদ্যুতের খরচ কমানো, সবুজ শক্তির ব্যবহার বাড়ানো ও নবায়নযোগ্য শক্তির প্রসার ঘটানোর লক্ষ্যে রাজ্যের প্রায় ৮১ হাজার সরকারি স্কুলে সৌরশক্তি ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। এবার এমনটাই জানালেন রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মণ।

রাজ্যের সরকারি স্কুল নিয়ে বড় পরিকল্পনা সরকারের | (Government School)

শুক্রবার কলকাতার একটি হোটেলে ইনোভেল এনার্জি প্রাইভেট লিমিটেড এবং অ্যাসোচ্যামের উদ্যোগে ‘এনার্জি মিট ২০২৬ অ্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস’ আয়োজিত হয়। এই অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয়বস্তু ছিল ‘বিকশিত ভারতের জন্য বিকশিত বাংলা’। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রী।

আরও পড়ুনঃ টাকা রাখলেই ডাবল! পোস্ট অফিসের এই স্কিমে মিলবে দ্বিগুণ রিটার্ন, হিসাব জানুন

এই অনুষ্ঠানেই দীপক বলেন, রাজ্যের স্কুলগুলিতে বিদ্যুতের খরচ কমানো, সবুজ শক্তির ব্যবহার বাড়ানো ও নবায়নযোগ্য শক্তির প্রসার ঘটানোর দরকার আছে। এতে একদিকে যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলি আরও পরিবেশবান্ধব হয়ে উঠবে, তেমনই দীর্ঘমেয়াদি বিদ্যুতের খরচ কমানোও সম্ভব হবে।

বাংলার প্রায় ৮১ হাজার সরকারি বিদ্যালয়ের ছাদে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এই প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন শিল্প সংস্থার সিএসআর তথা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি তহবিল থেকে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন রাজ্যের মন্ত্রী।

Government school solar panel

দীপক বলেন, এই উদ্যোগ রাজ্যে সবুজ জ্বালানি, পরিবেশবান্ধব শিল্প ও নতুন বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এছাড়া কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির কাছেও বাংলায় সৌরবিদ্যুৎ প্রকল্পে আরও বেশি বিনিয়োগ করার আবেদন জানিয়েছেন তিনি।

রাজ্যের সরকারি স্কুলগুলি নিয়ে একের পর এক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরির উদ্যোগ নিতে শুরু করেছে স্কুল শিক্ষা দফতর। সেখানে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অ্যানিমেশন, ভিএফএক্স ইত্যাদি শেখানো হবে। এবার বাংলার প্রায় ৮১ হাজার সরকারি স্কুলে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনার কথা জানালেন স্কুল শিক্ষা মন্ত্রী।