‘গ্রান্ট-ইন-এইড কর্মীদের DA অবশ্যই দিতে..,’ সরকারি কর্মীদের বকেয়া নিয়ে হিসেব সংগঠনের

Published on:

Published on:

dearness allowance(368)

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কর্মীদের মধ্যে বিতর্ক বাড়ছে বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে। গ্রান্ট ইন এইড কর্মীদের বকেয়া ডিএ (DA Hike) এখনও অধরা। যত দিন গড়াচ্ছে, এই নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা। গ্রান্ট ইন এইড কর্মচারী নিয়ে এদিন সমাজমাধ্যমে পোস্ট করেছে কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ। সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় লিখেছেন, গ্রান্ট-ইন-এইড কর্মীদের ডিএ অবশ্যই দিতে হবে।

ডিএ ইস্যুতে জট অব্যাহত | Dearness Allowance

এদিন মলয়বাবু লিখেছেন, “গ্রান্ট-ইন-এইড কর্মীদের ডিএ (DA)-এর বিষয়টি সুপ্রিম কোর্টে উত্থাপন করা হয়েছে। তাঁদের ডিএ অবশ্যই দিতে হবে।” মূল মামলাকারী সংগঠনের পক্ষ থেকে আইনজীবী ফিরদৌস শামিমের ভিডিও পোস্ট করা হয়েছে ফেসবুকে (Advocate Firdous Samim)।

Malay Mukhopadhyay on Dearness Allowance DA arrear case

আইনজীবীর কথায়, “রাজ্য সরকার সুপ্রিম কোর্টের সামনে তথ্য দিয়ে বলেছিল যে কত টাকা ডিএ এরিয়ার বাবদ তাদের মেটাতে হবে। ১. ০১. ০৬ থেকে ৩১. ০৩. ০৮ ফর স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ১২৩৩, ৭২ কোটি টাকা। গ্রান্ট ইন এইড-দের জন্য ১৪৭৮, ৯৮ কোটি টাকা। ফর পেনশনার ৭৩৮, ৩০ কোটি টাকা। মোট ৩৪৫১ কোটি টাকা এই সময়ের মধ্যে, ২০০৬ থেকে ২০০৮ এর মধ্যে।”

আরও পড়ুন: ফের বাড়ছে ৩ শতাংশ DA, রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা আবারও বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের

তিনি জানিয়েছেন, “১. ০৪. ০৮ থেকে ৩১. ১২. ১৫ পর্যন্ত হিসেব দিয়েছিল। ফর স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ১০ হাজার ৫৬৫. ৪৬ কোটি টাকা। ফর গ্রান্ট ইন এইড এমপ্লয়িজ ১৬ হাজার ৮৯০, ৩৪ কোটি টাকা। ফর পেনশনার ১০ হাজার ৮৭৩, ১৫ কোটি টাকা। টোটাল ৩৮ হাজার ৩১৯. ৯৫ কোটি টাকা। সবমিলিয়ে ৪১, ৭৭০, ৯৫ কোটি টাকা।”

এরপরই প্রশ্ন তুলে আইনজীবী বলেন, “তাহলে এখনও পর্যন্ত ৮ হাজার কোটি টাকা মেটানো হলে বাকি কত থাকছে? আপনি যদি বলেন আর ৪ হাজার কোটি টাকা দিয়ে অর্থাৎ ১২ হাজার কোটি টাকা দিয়েই আপনার ৪১, ৭৭০, ৯৫ কোটি টাকা মিটিয়ে দিয়েছি বলছেন তাহলে এটা সঠিক নয়।”

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়ার ৪২ হাজার কোটি টাকার মধ্যে মাত্র ৮ হাজার কোটি টাকা পেমেন্ট করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত বাকি অংশের কর্মচারীরা, বিশেষ করে প্রাইমারি স্কুলের টিচার, সেকেন্ডারি স্কুলের টিচার, হাই সেকেন্ডারি স্কুলের টিচার তারা কেও একটি টাকাও পায়নি বলে অভিযোগ। ডিসেম্বর মাসে মনিটরিং কমিটির বৈঠক রয়েছে। সেখানে এই ইস্যুতে জট খুলবে কিনা সেটার দেখার।