বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি বছরের একাদশ মাস অর্থাৎ নভেম্বর প্রায় উপস্থিত। এদিকে, নভেম্বরের শুরু থেকেই দেশজুড়ে বেশ কিছু নিয়মে (Rules Change) বড় পরিবর্তন হতে চলেছে। যেগুলি কার্যকর হবে আগামী ১ নভেম্বর থেকে। এমতাবস্থায়, সাধারণ মানুষকে এই পরিবর্তনগুলি সম্পর্কে অবশ্যই জেনে রাখা প্রয়োজন। মূলত, LPG সিলিন্ডার (LPG Cylinder) থেকে শুরু করে GST (Goods and Services Tax), বিভিন্ন ক্ষেত্রে এই পরিবর্তন পরিলক্ষিত হবে। বর্তমান প্রতিবেদনে আমরা সেইরকমই ৫ টি বিষয় উপস্থাপিত করছি।
১ নভেম্বর থেকে এই ৫ ক্ষেত্রে হচ্ছে পরিবর্তন (Rules Change):
প্রথম পরিবর্তন; GST-সংক্রান্ত নিয়মাবলি: জানিয়ে রাখি যে, ১ নভেম্বর থেকে দেশে যে পরিবর্তনগুলি হচ্ছে তার মধ্যে অন্যতম হল GST সম্পর্কিত। এই নিয়মের পরিবর্তনের কথা বলতে গেলে, এটি ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বস্তি দিতে পারে। মূলত, GST প্রক্রিয়াকে সহজ করার জন্য এই সংস্কারগুলি করা হচ্ছে। রিপোর্ট অনুসারে, সরকার ট্যাক্স রিফান্ডের বিলম্ব কমাতে এবং ব্যবসার ডকুমেন্টশন কমানোর প্রস্তুতি নিয়েছে। এই পরিবর্তনের অংশ হিসাবে, কিছু ক্ষেত্রে রিফান্ড অটোমেটিক অ্যাপ্রুভালের ব্যবস্থা চালু করা হবে। এছাড়াও, যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান সরাসরি গ্রাহকদের কাছে পণ্য বা পরিষেবা সরবরাহ করে এবং যাদের বার্ষিক টার্নওভার ৫ কোটির কম, তাদের জন্য একটি নতুন রিটার্ন ব্যবস্থা চালু করা হবে।

দ্বিতীয় পরিবর্তন; LPG সিলিন্ডারের দামে পরিবর্তন: উল্লেখ্য যে, প্রতি মাসের মতো নভেম্বরের প্রথম দিনেও LPG সিলিন্ডারের দামের পরিবর্তনের দিকে সাধারণ মানুষের দৃষ্টি থাকবে। এর আগে, ১ অক্টোবর, ২০২৬ তারিখে তেল বিপণনকারী সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম ৬২.৫০ টাকা বাড়িয়ে দাম পরিবর্তন করেছিল। তবে, ১৪ কেজির ঘরোয়া LPG সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। তাই, ১ নভেম্বর থেকে দাম পরিবর্তন হতে পারে। এদিকে, শুধু LPG নয়, ATF-এর দরও পরিবর্তন হতে পারে।
তৃতীয় পরিবর্তন; মোবাইল ব্যবহারকারীদের জন্য নিয়ম পরিবর্তন: ১ নভেম্বরের নিয়ম পরিবর্তনের তালিকায় মোবাইল ব্যবহারকারীদের জন্যও একটি বিষয় রয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে, আগামী ১ নভেম্বর থেকে একটি নতুন নিয়ম কার্যকর হবে। টেলিযোগাযোগ বিভাগ (DoT) দ্বারা জারি করা নির্দেশটি দেখলে বোঝা যায় যে, সমস্ত মোবাইল ব্যবহারকারীর জন্য কলারের নাম দেখানো বাধ্যতামূলক হবে। মূলত, অনেকেই প্রায়শই অজানা নম্বর থেকে আসা কলারের নাম জানার জন্য ট্রুকলারের মতো মোবাইল অ্যাপ ব্যবহার করেন। এই পরিস্থিতিতে, ডট (DoT) ২০২৬ সালের ১ নভেম্বর থেকে কলিং নেম প্রেজেন্টেশন (CNAP) বাস্তবায়নের জন্য টেলিকম পরিষেবা প্রদানকারীদের নির্দেশিকা জারি করেছে।
আরও পড়ুন: সমুদ্রে আরও বাড়বে শক্তি! ভারতীয় নৌবাহিনীর জন্য ৮ টি নেক্সট-জেন-স্টিলথ যুদ্ধজাহাজ তৈরির অনুমোদন
চতুর্থ পরিবর্তন; মদের মূল্য পরিশোধের নিয়মে পরিবর্তন: আগামী নভেম্বরে কার্যকর হতে চলা চতুর্থ পরিবর্তনটি তামিলনাড়ুর সুরা প্রেমীদের জন্য। মূলত, আগামী ১ নভেম্বর থেকে তামিলনাড়ুতে মদের মূল্য পরিশোধের নিয়ম পরিবর্তন হতে চলেছে। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন তথা TASMAC একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যেখানে ১,০০০ টাকার বেশি দামের মদের বোতল খুচরো বিক্রির ক্ষেত্রে ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক করা হয়েছে। এর মানে হল, কোনও মদের দোকানে গিয়ে ১,০০০ টাকার বেশি মূল্যের মদ কিনলে নগদ টাকা গ্রহণ করা হবে না।
আরও পড়ুন: টিউটোপিয়া স্কুল অ্যান্ড কেরিয়ার গাইড; পড়াশোনা থেকে সফল কেরিয়ার, ছাত্রছাত্রীদের পাশে Tutopia
পঞ্চম পরিবর্তন; হাইওয়েতে যাতায়াতের নিয়ম: জানিয়ে রাখি যে, আপনি যদি মুম্বাই থেকে পুণে যাতায়াত করেন, সেক্ষেত্রে আপনাকে এই নিয়মটি মাথায় রাখতে হবে। আসলে, মুম্বাই-পুণে এক্সপ্রেসওয়ের নতুন কানেকটিং লিঙ্কে সব ধরনের যানবাহন আর চলাচল করতে পারবে না। মহারাষ্ট্র হাইওয়ে পুলিশ এই রুটে মালবাহী যানবাহনের চলাচল স্থায়ীভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং হাইওয়ের এই নতুন নিয়মটি ১ নভেম্বর থেকে কার্যকর হবে। বিভিন্ন দিক বিবেচনা করে নেওয়া এই সিদ্ধান্তের আওতায় ছোট বাণিজ্যিক যানবাহন, পিকআপ ভ্যান এবং টাটা এস-এর মতো গাড়িও অন্তর্ভুক্ত হবে। তবে, এই রুটে ব্যক্তিগত গাড়ি ও যাত্রীবাহী বাস চলাচলের অনুমতি দেওয়া হবে।












