নতুন সরকারের ফ্রি বাস পরিষেবায় উচ্ছ্বাস, প্রথম দিনেই ব্যাপক সাড়া মহিলা যাত্রীদের

Published on:

Published on:

Haldia to Digha free travel female passengers elated
Follow

বাংলা হান্ট ডেস্ক: ১ জুন থেকে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা শুরু। এই ফ্রী পরিষেবা নিয়ে যথেষ্ট উৎসাহী রাজ্যের সকল মহিলারা। পাশাপাশি রাজ্যজুড়ে বাঁধভাঙা উচ্ছ্বাস। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই সাধারণ মানুষের গভীর নজর ছিল নতুন সরকারের প্রথম পদক্ষেপগুলির দিকে। আর ঠিক তেমনি উচ্ছ্বাস দেখা গেল হলদিয়াতে (Haldia)।

হলদিয়া থেকে দিঘা বিনামূল্যে যাত্রা, উচ্ছ্বসিত মহিলা যাত্রীরা (Haldia)

প্রতিশ্রুতিগুলি কত দ্রুত বাস্তবায়িত হয়, তা দেখতে মুখিয়ে ছিলেন সাধারণ মানুষ। অবশেষে জনমানসের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মহিলাদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করল রাজ্যের নতুন সরকার। ঠিক সেই রকমই হলদিয়ার আজ বাসে ছিল দেখার মতন মহিলাদের (Haldia)।

Haldia to Digha free travel female passengers elated

আরও পড়ুন: রেলগেটের যন্ত্রণার দিন শেষ! জলপাইগুড়িতে তৈরি হবে জোড়া ফ্লাইওভার, সিদ্ধান্ত রেলের

নির্বাচনী প্রচারের ময়দানে বিজেপি নেতৃত্বের দেওয়া অন্যতম প্রধান ও আকর্ষণীয় প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে রাজ্যের সমস্ত স্তরের নারীদের স্বাবলম্বী ও গতিশীল করতে সরকারি বাসে যাতায়াত সম্পূর্ণ নিখরচায় করা হবে।

ক্ষমতায় আসার পর প্রথম দফাতেই সেই বড় ঘোষণা অত্যন্ত দক্ষতার সঙ্গে কার্যকর করল নতুন প্রশাসন। ১ জুন সোমবার সকাল থেকেই রাজ্যের সমস্ত সরকারি বাসগুলিতে মহিলাদের যাতায়াতের জন্য কোনও টিকিট কাটার প্রয়োজন পড়েনি।

উচ্ছ্বসিত হলদিয়া ও সমগ্র পূর্ব মেদিনীপুর। মুখ্যমন্ত্রীর নিজের জেলা, তাই পূর্ব মেদিনীপুরের হলদিয়া, তমলুক, কাঁথির মত গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে এই নতুন পরিষেবাকে কেন্দ্র করে সকাল থেকেই বাড়তি উন্মাদনা ও উদ্দীপনা চোখে পড়েছে। বাসস্ট্যান্ডগুলিতে কলেজ পড়ুয়া ছাত্রী থেকে শুরু করে কর্মজীবী মহিলা এবং সাধারণ গৃহবধূদের ভিড় ছিল অন্যদিনের তুলনায় অনেক বেশি (Haldia)।