নেটপাড়ায় ‘ভুল ব্যাখ্যা’ হচ্ছে, কোনো দাবি নেই! বিস্ফোরক পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরী

Published on:

Published on:

Hardeep Singh Puri opens up about E20 Petrol
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিগত বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যপক বিতর্কের সৃষ্টি করেছে E20 Petrol। বেশ কিছু ভিডিও এবং পোস্টে দাবী করা হয়েছে এই জ্বালানি ব্যবহার করার পর থেকে নাকি অনেকেরই পুরনো গাড়ির ইঞ্জিনের ক্ষতি হচ্ছে। আবার কোথাও  এমনও জল্পনা চলছে যেখানে বলা হচ্ছে, আগামী দিনে নাকি গাড়িতে ইথানল মিশ্রণের মাত্রা ২০ শতাংশের বেশি বাড়িয়ে দিতে পারে সরকার। এই উদ্বেগের মাঝেই অবশেষে এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri)।

E20 নিয়ে মুখ খুললেন পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরী

বিগত কদিন ধরেই সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চায় থাকা E20 Ethanol মিশ্রিত পেট্রোল কর্মসূচি সংক্রান্ত দাবি-দাওয়া গুলিকে ‘ভুল ব্যাখ্যা’ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। এপ্রসঙ্গে তাঁর ব্যাখা, উপযুক্ত যানবাহনে এই জ্বালানি ব্যবহার করা হলে তা ইঞ্জিনের ক্ষতি করে এমন কোনো প্রমাণ নেই । একইসাথে তিনি জানান, গাড়ি নির্মাতা ও যানবাহন পরিষেবা প্রদানকারীরাও ই২০ জ্বালানির ব্যবহার নিয়ে কোনো সমস্যার কথা জানাননি।

E20 নিয়ে ছড়ানো তথ্য ভুল, কোনো দাবি নেই!

সোশ্যাল মিডিয়ায় চর্চিত E20 প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হরদীপ সিং এদিন জানান এই E20 নিয়ে যে তথ্য প্রকাশ করা হচ্ছে তার কোনো উপযুক্ত প্রমাণ নেই। বরং তা পুরোটাই ভুল তথ্যে ভরা ভিত্তিহীন।’ কেন্দ্রীয় মন্ত্রীর সাফ কথা, ‘এটি একটি ভুল ব্যাখ্যা এবং আমি এর চেয়ে কড়া ভাষা ব্যবহার করতে চাই না’।

আরও পড়ুনঃ গড় মাথাপিছু আয় ৬ লক্ষ, ভারতের ধনী শহরের তালিকায় কোথায় পশ্চিমবঙ্গ? প্রকাশ্যে রিপোর্ট

রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে এদিন তাঁর ব্যাখ্যা, রাস্তায় ২০ কোটি দুই চাকার এবং ২০ লক্ষ চার চাকার যানবাহন চলে আর তারা প্রত্যেকেই এই জ্বালানি ব্যবহার করে। তাই তিনি প্রশ্ন তোলেন, যারা গাড়ি প্রস্তুতকারক এবং যারা এই যানবাহনগুলোর রক্ষণাবেক্ষণ করেন, তারা সবাই তো বলছেন এতে কোনো অসুবিধা নেই। তাহলে হঠাৎ এত কৌতূহল কীসের?’

প্রসঙ্গত ভারতে এই জ্বালানি তেলের ব্যবহার নতুন নয়। ইতিপূর্বে বিগত ৩ বছরের বেশী সময় ধরে E15 জ্বালানি ব্যবহার করা হচ্ছে। অন্য দিকে কোনো সমস্যা ছাড়াই ২০২৫ সালের এপ্রিল মাস থেকে সারা দেশব্যাপী E20 জ্বালানির ব্যবহার চালু করা হয়েছে।

সরকারি ভাবেও একাধিকবার এই কর্মসূচির সমর্থন করে বলা হয়েছে, এটি মূলত বৈজ্ঞানিক গবেষণা এবং ব্যাপক পরীক্ষার দ্বারা সমর্থিত। শুধু তাই নয় একইসাথে স্পষ্ট জানানো হয়েছে, এই ই২৫-এর মতো উচ্চ ইথানল মিশ্রণ নিয়ে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে বিস্তারিত পরীক্ষা এবং বিশেষজ্ঞদের সাথে আলোচনা করা হবে।