বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) পেলেন পদ্মশ্রী। সোমবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ক্রিকেটে তাঁর অসামান্য অবদানের জন্য তাঁকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এটি ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান হিসাবে বিবেচিত হয়। জানিয়ে রাখি যে, হরমনপ্রীত কৌর পাঞ্জাবের বাসিন্দা। মোগার মতো একটি ছোট শহর থেকে উঠে এসে তিনি বিশ্বজুড়ে ভারতের জন্য গৌরব বয়ে এনেছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, হরমনপ্রীত ভারতীয় মহিলা দলকে তাদের প্রথম ODI বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। এই সাফল্যের পর তিনি পদ্ম পুরস্কারের তালিকায় অন্তর্ভুক্ত হন।
হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) পেলেন পদ্মশ্রী:
ভারতীয় মহিলা ক্রিকেট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য: উল্লেখ্য যে, হরমনপ্রীত কৌর ১৯৮৯ সালের ৮ মার্চ পাঞ্জাবের মোগায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি অনুরাগী হরমনপ্রীত অল্প বয়সেই এই খেলায় নিজের ছাপ রেখেছিলেন। তিনি ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন এবং তারপর থেকে ধারাবাহিকভাবে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করে আসছেন। তিনি এখনও পর্যন্ত ভারতের হয়ে ৭ টি টেস্ট ম্যাচ, ১৬৪ টি ODI এবং ১৯৫ টি T20 ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি টেস্টে ২৩০ রান, ODI-তে ৪,৫৪১ রান এবংT20-তে ৩,৯৯১ রান করেছেন।
#WATCH | Delhi | President Droupadi Murmu confers Padma Shri on India women’s cricket captain Harmanpreet Kaur for her contributions in the field of Sports (Cricket)
(Video source: President of India/Social Media) pic.twitter.com/Rua8xCLznp
— ANI (@ANI) May 25, 2026
জানিয়ে রাখি যে, হরমনপ্রীত কৌর তাঁর কেরিয়ারে ভারতের হয়ে একাধিক ম্যাচ জিতিয়েছেন। ২০১৭ সালের ODI বিশ্বকাপে তাঁর অপরাজিত ১৭১ রানের ইনিংসটি আজও স্মরণীয়। যা অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তাঁর অসাধারণ দক্ষতার পরিচয় দেয়।
আরও পড়ুন: ১ লক্ষ ওয়াগন কিনবে রেল! হু হু করে বাড়ল এই সংস্থাগুলির শেয়ারের দাম
এদিকে, তিনি ভারতকে ২০১৭ বিশ্বকাপের ফাইনালেও নিয়ে যান। তবে, সম্প্রতি ODI বিশ্বকাপ জয়টি ছিল তাঁর কেরিয়ারের শ্রেষ্ঠ অর্জন। যেখানে হরমনপ্রীতের অধিনায়কত্ব ও ব্যাটিং দলকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। এখন তাঁর লক্ষ্য হল ২০২৬ সালের T20 বিশ্বকাপ।
আরও পড়ুন: যুগের সঙ্গে তাল মিলিয়ে পাল্টাচ্ছে জীবনযাত্রা! কোন কোন ক্ষেত্রে বিপুল খরচ করছে ভারতীয়রা?
#WATCH | Padma Shri awarded to Paralympic gold medallist para high jumper Praveen Kumar by President Droupadi Murmu pic.twitter.com/eIByfLu8Vx
— ANI (@ANI) May 25, 2026
প্রবীণ কুমারও পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন: উল্লেখ্য যে, প্যারালিম্পিকে স্বর্ণপদক বিজয়ী, প্যারা-হাই জাম্পার প্রবীণ কুমারকেও ক্রীড়া জগতে তাঁর অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে। উত্তরপ্রদেশের এই তরুণ ক্রীড়াবিদের সাফল্যের কাহিনি একটি অনুপ্রেরণামূলক হয়ে রয়েছে। এক পায়ে জন্মগত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি কখনও হাল ছাড়েননি। টি ৬৪ ক্যাটাগরিতে বিশ্বের এক নম্বর প্যারা-হাই জাম্পার প্রবীণ প্যারিস ২০২৪ প্যারালিম্পিকে স্বর্ণপদক জেতার পাশাপাশি একটি এশিয়ান রেকর্ডও গড়েন।













