‘রেফার’এর গেরোয় বিনা চিকিৎসায় মরছে রোগী, সরকারি হাসপাতালগুলি নিয়ে বড় পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সঙ্কটজনক অবস্থা রোগীর। একটি হাসপাতালে পৌঁছালে অন্য কোনও হাসপাতালে (Government Hospital) ‘রেফার’ করে দেওয়া হয় রোগীকে। কখনও হাসপাতালে বেডের অভাব, কখনও বা অন্য কোনও কারণ দেখিয়ে চলতে থাকে ‘রেফার’। এর জেরে বিনা চিকিৎসাতেও মৃত্যু হয়েছে অনেকের। স্বাস্থ্য ব্যবস্থার এই গুরুতর সমস্যা সমূলে উৎপাটন করতে এবার নড়েচড়ে বসল স্বাস্থ্য মন্ত্রক।

সরকারি হাসপাতালে (Government Hospital) রেফার সমস্যা নিয়ে পদক্ষেপ স্বাস্থ্য ভবনের

সযকারি হাসপাতালের এই রেফার সমস্যা দূর করতে নতুন কন্ট্রোল রুম খোলা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। সোমবার থেকেই কাজ শুরু হয়ে গিয়েছে এই ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমের। জানা যাচ্ছে, এখানে থাকবেন মোট ১২ জন আধিকারিক। সোম থেকে শনি দুটি শিফটে অপারেট করা হবে এই কন্ট্রোল রুম।

Health department opened a control room to check on government hospital

কখন চলবে কন্ট্রোল রুম: সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত প্রথম শিফট এবং দুপুর দুটো থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত হবে দ্বিতীয় শিফট। সরকারি হাসপাতালগুলিতে যাতে রোগীরা কোনও অসুবিধায় না পড়েন তার জন্যই দুটি শিফটের বন্দোবস্ত করা হয়েছে।

আরও পড়ুন : মিলবে না অতিরিক্ত উত্তরপত্র, উচ্চ মাধ্যমিক শুরুর কয়েক ঘন্টা আগে একগুচ্ছ নির্দেশ সংসদের

কী কাজ করবে কন্ট্রোল রুম: জানা যাচ্ছে, রেফার সমস্যা সমাধানের পাশাপাশি সরকারি হাসপাতালের ওপিডি ব্যবস্থাতেও নজরদারি করবে এই কন্ট্রোল রুম। আসলে নিয়ম অনুযায়ী, সরকারি হাসপাতালগুলিতে (Government Hospital) নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখতে হয় ওপিডি। তার আগে যাতে চিকিৎসক চলে না যান, নির্দিষ্ট সময় পর্যন্ত যাতে ওপিডি খোলা থাকে সেদিকেও নজর রাখবে নতুন কন্ট্রোল রুম।

আরও পড়ুন : চড়া TRP, প্রথম দশে থেকেও স্লট বদল! সিরিয়ালের সঙ্গে ‘অবিচারে’ ক্ষুব্ধ দর্শক

সূত্রের খবর, নতুন কন্ট্রোল রুমের দৌলতে রোগীর পরিজনদের আর হয়রানির মুখে পড়তে হবে না। গ্রামের কোনও হাসপাতাল থেকে রোগীকে শহরের হাসপাতালে রেফার করা হলে গ্রামীণ হাসপাতালের আধিকারিকরা কন্ট্রোল রুমে ফোন করে জেনে নিতে পারবেন যে কোন হাসপাতালে বেড খালি রয়েছে। সেখানেই পাঠানো হবে রোগীকে। এই কন্ট্রোল রুমের নম্বর হল (০৩৩)-২৩৩৩ ০৫৪২ এবং (০৩৩) ২৩৫৭-৭৯২৬।