বাংলাহান্ট ডেস্ক : বর্তমান জীবনে সুগার আর প্রেশার যেন সর্বক্ষণের সঙ্গী হয়ে উঠেছে মানুষের। বিভিন্ন খাবার দাবারে পড়ছে বাধা, বিশেষ করে রেড মিট কার্যত মেনু থেকেই উঠিয়ে দিয়েছেন অনেকে। চিকিৎসকরাও পরামর্শ (Health Tips) দেন মাটন বেশি না খাওয়াই ভালো। কিন্তু যাদের সুগার রয়েছে তাদের কি খাওয়া উচিত মাটন?
সুগার (Health Tips) থাকলে মাটন খাওয়া যায়?
ডায়াবেটিস থাকলে সুগারের মাত্রা ও জীবনযাত্রা অনুযায়ী ডায়েট প্ল্যান করা উচিত। কার্বোহাইড্রেট ছাড়াও অন্য খাবারের বিষয়েও সাবধানী হওয়া উচিত। পুষ্টিবিদদের মতে, সপ্তাহে ৩-৪ বার ডায়াবেটিস রোগীরা মাছ খেতে পারেন। সপ্তাহে ২ বার খাওয়া যাবে চিকেন।

কতদিন অন্তর খাওয়া উচিত: মাটনের ক্ষেত্রে তা ১৫ দিনে একবার খাওয়ারই পরামর্শ দেন পুষ্টিবিদরা। তবে তা নির্ভর করছে বয়স, সুগারের মাত্রা সহ অন্য শারীরিক সমস্যার (Health Tips) উপরে। মাটন খেলেও রান্নার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে। রান্না যেন বেশি তেলতেলে বা মশলাদার না হয়। মাংস ভালোভাবে সেদ্ধ হওয়াও জরুরি।
আরও পড়ুন : রাতভর পরিষেবা, পুজোয় ষষ্ঠী থেকে দশমী বাড়তি লোকাল-দূরপাল্লার ট্রেন, ঘোষণা পূর্ব রেলের
এড়িয়ে চলুন হাই প্রোটিন: মাছ, মাংস, ডিম প্রোটিনের উৎকৃষ্ট উৎস। তাই পাতে যেদিন মাংসের মতো উচ্চ প্রোটিনের খাবার থাকবে সেদিন ডালের মতো বেশি প্রোটিনের খাবার এড়িয়ে চলাই ভালো। তবে রেড মিট থেকে ডায়াবেটিস বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই সুগারের রোগীদের মাটন এড়িয়ে চলাই ভালো।
আরও পড়ুন : পুজোর মুখে বাড়ছে ট্রেন, রাতের লোকাল থেকে এসি ট্রেন, একাধিক রুটে বাড়ছে পরিষেবা
পুষ্টিবিদদের মতে, সুগার নিয়ন্ত্রণে থাকলে মাসে একবার ১০০ গ্রাম মাটন খাওয়া যেতে পারে। তবে যেদিন মাটন খাওয়া হবে, সেদিন বেশি ভাত, আলু, মিষ্টি এড়িয়ে চলাই ভালো।













