পুজোর মুখে বাড়ছে ট্রেন, রাতের লোকাল থেকে এসি ট্রেন, একাধিক রুটে বাড়ছে পরিষেবা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজোর মুখে ট্রেন পরিষেবা বৃদ্ধির ঘোষণা পূর্ব রেলের। পুজোর আগে একাধিক রুটে অতিরিক্ত ট্রেন দিচ্ছে পূর্ব রেল কর্তৃপক্ষ (Indian Railways)। তবে শুধু পুজোর জন্য নয়, সারা বছরের জন্যই পরিষেবা বাড়ানো হচ্ছে সংশ্লিষ্ট রুটে। তবে আপাতত পরীক্ষামূলক ভাবে বাড়ানো হবে ট্রেনগুলি। তবে প্রাথমিক ভাবে যাত্রী সংখ্যা দেখেই বিবেচনা করা হবে।

একাধিক রুটে বাড়ছে ট্রেন (Indian Railways) পরিষেবা

পুজোর জন্যও বিশেষ পরিষেবা দিচ্ছে রেল। আগামী ১২ অক্টোবর সোমবার থেকে একাধিক নতুন পরিষেবা চালু করতে চলেছে পূর্ব রেল। শান্তিপুর-কৃষ্ণনগর সিঙ্গল লাইন সেকশনে বর্তমানে ২৪ ঘন্টায় মাত্র একটি ট্রেন চলাচল করে। বিভিন্ন কারণে এই রুটে পরিষেবা খুবই সীমিত। তবে যাত্রীদের অনেকদিনের দাবির কথা মাথায় রেখে এই সেকশনে আরও একটি ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আপাতত দুমাস পরীক্ষামূলক ভাবে চালানো হবে নতুন ট্রেন। কত যাত্রী হচ্ছে তা দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Indian railways increasing train service

দেওয়া হয়েছে রাতের ট্রেন: শিয়ালদহ-বজবজ শাখায় রাতের শেষ লোকাল নতুন দেওয়া হয়েছে। শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১০ টা ৫৫ তে ছাড়বে রাতের শেষ লোকাল। বজবজ পৌঁছাবে রাত ১১ টা ৪৩ এ। বজবজ থেকে রাতের শেষ লোকাল ছাড়বে রাত ১১ টা ৫৪ তে। ট্রেনটি শিয়ালদহ পৌঁছাবে রাত ১২ টা ৪৮ এ।

আরও পড়ুন : বাঙাল বাড়ির নারকেল দিয়ে কচু বাটা, গরম ভাতে আর কিছুই লাগবে না, দেখে নিন রেসিপি

রাতের নতুন লোকাল: শিয়ালদহ-বর্ধমান রুটেও রাতের ট্রেন (Indian Railways) চালানোর ঘোষণা করা হয়েছে। এই রুটে দীর্ঘদিনের দাবি ছিল রাতের ট্রেন। সেই দাবি মেনে শিয়ালদহ থেকে বর্ধমান এবং বর্ধমান থেকে শিয়ালদহ দুদিকেই চালু করা হবে রাতের পরিষেবা।

আরও পড়ুন : রাতভর পরিষেবা, পুজোয় ষষ্ঠী থেকে দশমী বাড়তি লোকাল-দূরপাল্লার ট্রেন, ঘোষণা পূর্ব রেলের

এছাড়াও কৃষ্ণনগরগামী একটি এসি লোকালের রুটেও বদল আনা হয়েছে। বদকুল্লা স্টেশনে নতুন করে দেওয়া হবে স্টপেজ। তবে ওই রুটে যাত্রীদের চাহিদা কেমন থাকছে তা পর্যবেক্ষণ করা হবে বলে জানা গিয়েছে।