ওজন কমানো থেকে পেশি বাড়ানো, ডিম খাওয়ার নিয়ম জানুন

Published on:

Published on:

Health Tips eat eggs this way to shed fat and build muscle
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান দিনের মানুষ জন স্বাস্থ্য (Health Tips)নিয়ে সচেতন থাকতে ভালোবাসেন। পাশাপাশি এই স্বাস্থ্য সচেতনতার জন্য মানুষ নানা রকমের খাবার খেয়ে থাকেন। খাবারগুলির মধ্যে অন্যতম হল ডিম। কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিনের খনিজে পদার্থ। এবার যারা ওজন কমাতে চান বা জিমে গিয়ে পেশি বাড়াতে চান, তাদের রোজকার ডায়েটের ডিম থাকবেই। কিন্তু একটু বড় প্রশ্ন প্রায়শই ঘোরাফেরা করে। সেটি হল পুরো ডিম খাওয়া ভালো নাকি শুধু ডিমের সাদা অংশটি। আজ তো প্রতিবেদনে রইল সেই বিষয়ে তথ্য।

মেদ ঝরিয়ে পেশি বাড়াতে ডিম খান এই নিয়মে (Health Tips)

প্রথমত ডিমের সাদা অংশটাকে প্রচুর পরিমাণে প্রোটিন। আর কুসুমের মধ্যে থাকে প্রোটিনের সঙ্গে ভিটামিন ডি, বি ভিটামিন, অন্যান্য দরকারি পুষ্টিগুণ। এবার আপনি যদি শুধু কুসুম বাদ দিয়ে খান তাহলে এসব প্রশ্নগুলো বাদ পড়ে যাবে। তাই পুষ্টিবিদদের মতে যারা ক্যালোরি মেপে খেতে ভালোবাসেন তাদের জন্য সাদা অংশটা বেছে নিতে পারেন বলে পরামর্শ দেন পুষ্টিবিদরা (Health Tips)।

Health Tips eat eggs this way to shed fat and build muscle

আরও পড়ুন: পুজোয় দিঘা ঘুরুন সহজে! ষষ্ঠী থেকে থাকবে স্পেশাল ট্রেন, কখন ছাড়বে?

ওজন কমানোর ব্যাপারটা নির্ভর করে আপনি সারাদিন কী খাচ্ছেন এবং কতটা ব্যায়াম করছেন, তার উপর। তবে হ্যাঁ, ডিমের সাদা অংশে ক্যালোরি আর ফ্যাট বেশ কম থাকে।

একটি গবেষণায় দেখা গিয়েছে, ব্যায়ামের পর পুরো ডিম খেলে পেশির গঠন অনেক বেশি দ্রুত হয়। আবার ১২ সপ্তাহের অন্য একটি বড় গবেষণায় দেখা গিয়েছে, পুরো ডিম বা শুধু সাদা অংশ, দুটোতেই পেশির বৃদ্ধিতে প্রায় একই রকম ফল মেলে।

পেশি বাড়াতে বা ওজন কমাতে শুধু ডিমের উপর ভরসা করে থাকলে চলবে না। ডাল, দুধ, দই, মাছ বা মাংসও প্রোটিনের দারুণ উৎস। এগুলিও রোজকার খাবারে রাখতে হবে (Health Tips)।