রান্নাপুজো-বিশ্বকর্মা পুজোয় জমজমাট ইলিশ বাজার, কত উঠল দাম দর?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির উৎসবের সূত্রপাত হয়ে গিয়েছে। গতকাল ছিল রান্নাপুজো আর আজ বিশ্বকর্মা পুজো। রান্নাপুজোয় ইলিশ (Hilsa) অপরিহার্য। বিশ্বকর্মা পুজোতেও ইলিশের চাহিদা থাকে আকাশছোঁয়া। কিন্তু এবারে বাজারে ইলিশের যোগান কেমন, দামই বা কত করে চলছে?

বাজারে কত চলছে ইলিশের (Hilsa) দাম?

ডায়মন্ডহারবারের নগেন্দ্র বাজার মাছের আড়তে ইলিশের পসরা। সেখানে যেমন রয়েছে হুগলি নদীর ইলিশ, তেমনই রয়েছে মুম্বইয়ের ইলিশও। তবে বিক্রেতারা জানান, প্রাকৃতিক দুর্যোগের জেরে নদীতে মাছের যোগান কমেছে। আড়তে পর্যাপ্ত পরিমাণে তাজা মাছ নেই। তাই হিমঘরের মাছও আনতে হচ্ছে বাজারে। হুগলি নদীর ইলিশ রয়েছে অনেক।

Hilsa fish market price latest update

কত ইলিশের দাম: প্রায় ১ কেজি ওজনের ইলিশের দাম কেজিপ্রতি ১০০০ থেকে ১১০০ টাকা। দেড় কেজি থেকে ২ কেজি ইলিশের দাম রয়েছে ১২০০-১৫০০ টাকা। রয়েছে ছোট ইলিশও। ৮০০-৯০০ গ্রামের ইলিশের দাম উঠছে প্রায় ৯০০ টাকা কেজি। অন্যদিকে ৬০০-৭০০ গ্রাম ওজনের মুম্বইয়ের ইলিশের দাম কেজিপ্রতি প্রায় ৮৫০-৯০০ টাকা।

আরও পড়ুন : পুজোর মুখে বন্ধ পরপর সিরিয়াল, বছর ঘোরার আগেই শেষ হচ্ছে জলসার এই মেগা

বেড়েছে ইলিশের চাহিদা: মৎস্য ব্যবসায়ী সূত্রে খবর, রান্নাপুজো উপলক্ষে ইলিশের চাহিদা বেড়েছে। এখন ১ কেজি ওজনের ইলিশের (Hilsa) দাম প্রায় ১০০০ টাকা। তবে রান্নাপুজো আর বিশ্বকর্মা পুজো উপলক্ষে ইলিশের চাহিদা আরও থাকবে বলে জানা গিয়েছে। এই উৎসবের মরশুম শেষ হওয়ার পর ধীরে ধীরে কমবে দাম।

আরও পড়ুন : পুজোর আগে দিঘা-পুরী যাওয়ার প্ল্যান? বাতিল ৪০ টি এক্সপ্রেস-লোকাল ট্রেন, দেখে নিন তালিকাটা

আরেক ব্যবসায়ী জানান, নামখানা ও বকখালি থেকে আসা ১ কেজি ওজনের স্থানীয় ইলিশের দাম ২২০০ টাকা পর্যন্ত উঠতে পারে। পাশাপাশি রয়েছে মুম্বইয়ের ইলিশও, যার ৩০০ গ্রাম মাছের দাম প্রায় ৮৫০ টাকা কেজি। তবে ক্রেতাদের একাংশের বক্তব্য, গত বছরের তুলনায় এ বছর ইলিশের দাম রয়েছে মধ্যবিত্তের নাগালের মধ্যেই। পুজোর বাজারেও ইলিশ নিয়ে সমস্যায় পড়তে হবে না বলেই মনে করা হচ্ছে।