বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহান্তে ফের বদলাতে চলেছে কলকাতার ট্রাফিক চিত্র। রবিবার দ্বিতীয় হুগলি সেতু (Hooghly Bridge) সকাল থেকে আট ঘণ্টা বন্ধ থাকতে চলেছে। এ বিষয়ে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোর ৫ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সেতুতে (Hooghly Bridge) যান চলাচল বন্ধ থাকবে। দুপুর ১ টার পর থেকে ফের খুলে যাবে সেতু।
মেরামতির জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, যান চলাচলে নিষেধাজ্ঞা (Hooghly Bridge)
দ্বিতীয় হুগলি সেতু (Hooghly Bridge) নিয়ে বড় আপডেট। রবিবার বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা পুলিশের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে এই খবর। যানজট এড়াতে বিকল্প রুটের ব্যবস্থা করছে কলকাতা পুলিশ। সাধারণ মানুষকে যাতে ভোগান্তির শিকার না হতে হয় সেটাই এখন বড় চ্যালেঞ্জ পুলিশের কাছে। মূলত সংস্কারের জন্যই বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু।

আরও পড়ুন: সপ্তাহান্তের ছুটিতে কলকাতা থেকে মাত্র ৪ ঘণ্টায় পুরুলিয়ার অচেনা এই গ্রাম হতে পারে সেরা গন্তব্য
জানা যাচ্ছে, সেতুর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজের জন্য যানচলাচল বন্ধ রাখা হবে। প্রশাসনিক সূত্রে খবর, দ্বিতীয় হুগলি সেতুর (Hooghly Bridge) সাসপেনশন কেবল, রোড সারফেস, লাইটিং সিস্টেমের পরিদর্শন এবং প্রয়োজনীয় সংস্কারের কাজ সম্পন্ন করা হবে এই সময়।
কোন বিকল্প পথে গাড়ি যাতায়াত করবে জেনে নিন:
দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার সময় বিকল্প কোন পথে গাড়ি যাতায়াত করবে, তারও হদিস দেওয়া হয়েছে। এছাড়া জ়িরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড দিয়ে যে সমস্ত গা়ড়ি আসবে, সেগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
পাশাপাশি সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে ওই সমস্ত গা়ড়ি হাওড়া ব্রিজ ধরতে পারবে। হেস্টিংস ক্রসিং দিয়ে ডান দিকে ঘুরে কেপি রোডের দিকেও যাওয়া যাবে। অপরদিকে জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে যে সমস্ত গা়ড়ি আসবে। সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
সিজিআর রোড দিয়ে খিদিরপুরের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে। এছাড়া কেপি রোডের সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফার্লং গেটের দিকে (Hooghly Bridge)।












