সেরা স্বাদ পেতে কত কেজির ইলিশ কেনা উচিত? ঠকতে না চাইলে জানুন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মৎস্যপ্রেমী বাঙালির কাছে ইলিশের কদরই আলাদা। রূপোলি আঁশের মাছটির স্বাদ এবং গন্ধ দুইই জিভে জল আনে। ইলিশের (Hilsa Fish) তাই রকমারি রান্না রয়েছে বাঙালির কাছে। সরষে ইলিশ, পাতুরি থেকে ইলিশ ভাজার তেল বা বিভিন্ন ফিউশন ডিশ, স্বাদে সবকিছুই লাজবাব।

কোন ইলিশের (Hilsa Fish) স্বাদ বেশি?

ইলিশের বাজারে আবার পদ্মার ইলিশের বিপুল জনপ্রিয়তা। কিন্তু অনেকে বুঝতে পারেন না কোন ইলিশ কেনা উচিত? কোন ইলিশের স্বাদ বেশি, কত কেজির ইলিশের স্বাদ বেশি হয়, এ নিয়ে অনেকেই ধন্দে থাকেন। এর জন্য অনেক সময় ঠকতেও হয় ক্রেতাদের।

How many weight hilsa fish has most taste

নদী সাগরের ইলিশের পার্থক্য: উল্লেখ্য, ইলিশ কিন্তু সমুদ্রেই থাকে অধিকাংশ সময়। শুধু ডিম পাড়ার সময় এরা নদীতে আসে। তবে সাগর এবং নদী দু জায়গার ইলিশই টর্পেডো আকৃতির। নদীর ইলিশ আকারে একটু খাটো হয় আর সাগরের ইলিশ সরু এবং লম্বা আকৃতির। তবে নদীর ইলিশ একটু বেশিই উজ্জ্বল হয়। তুলনায় সাগরের ইলিশ একটু কম চকচকে হয়।

আরও পড়ুন : অন্নপূর্ণা-আয়ুষ্মান ভারতের পর এবার বিশ্বকর্মা প্রকল্প, কবে থেকে চালু রাজ্যে? কারা পাবেন সুবিধা?

কত ওজনের ইলিশ সুস্বাদু: নদী বিশেষত পদ্মা-মেঘনা অববাহিকার ইলিশের (Hilsa Fish) আকার হয় খানিকটা পটলের মতো। অর্থাৎ মাথা ও লেজ সরু এবং পেটের দিকটা মোটা। তবে নদী এবং সাগরের ইলিশের মূল পার্থক্য এর স্বাদে।

আরও পড়ুন : ১৫০০ টাকা রুমের ভাড়া ঠেকেছে ১০ হাজারে! রথের আগেই পুরীতে ‘সোল্ড আউট’ হোটেল

বিশেষজ্ঞদের মতে, ইলিশ আকারে যত বড় হয় তত বেশি সুস্বাদু হয়। বড় বা পাকা ইলিশের ওজন হয় প্রায় আড়াই থেকে তিন কেজি। তবে এক থেকে সোয়া এক কেজি ওজনের ইলিশের স্বাদ সবথেকে বেশি। বাজারে গেলে এক কেজি ওজনের পাকা ইলিশ নিলে স্বাদ খুলবে সবথেকে ভালো।