১৩ বছর পর শহরে রহমান, কনসার্ট ঘিরে তুঙ্গে উন্মাদনা, টিকিটের দাম কত থেকে শুরু জানেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আর মাস দুয়েকের অপেক্ষা। তারপরেই শহর কলকাতা ভাসবে এ আর রহমানের (A R Rahman) সুরে। দীর্ঘ ১৩ বছর পর কলকাতায় কনসার্ট নিয়ে ফিরছেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক। আগামী ১১ এপ্রিল শহরে কনসার্ট রয়েছে রহমানের। যদিও ভেনু এখনও ঠিক হয়নি, তবে প্রকাশ্যে এসেছে টিকিটের দাম।

শুরু হয়ে গিয়েছে এ আর রহমানের (A R Rahman) কনসার্টের টিকিট বুকিং

এখন থেকেই শুরু হয়ে গিয়েছে টিকিট বুকিং। ২৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে এ আর রহমানের কনসার্ট টিকিটের দাম। এছাড়াও রয়েছে প্ল্যাটিনাম টিকিট যার দাম ৩৯৯৯ টাকা। যদি ফ্যানজোনে বসতে চান তবে কাটতে হবে ৮৯৯৯ টাকার টিকিট। এছাড়াও রয়েছে ৯৯৯৯ টাকার টিকিট।

How much is ar rahman concert ticket price

দাম নিয়ে উঠছে অভিযোগ: ডায়মন্ড এ জোনের টিকিটের দাম ১১,৯৯৯ টাকা। আর যদি ভিভিআইপি টিকিট চান, তবে খরচ পড়বে ১৯,৯৯৯ টাকা। এই দাম সত্ত্বেও অনুরাগীরা কিন্তু থেমে নেই। এপ্রিলের কনসার্টের জন্য এখন থেকেই টিকিট প্রায় শেষ হওয়ার পথে। তবে অনেকে আবার টিকিটের অতিরিক্ত দামের জন্য অভিযোগও করেছেন। ১০০০ টাকার মধ্যে কিছু টিকিট রাখলে অনেকেরই সুবিধা হত বলে বক্তব্য অনুরাগীদের একাংশের।

আরও পড়ুন : সঠিক পরিমাপ না জানলে রান্নাটাই মাটি, ১ কেজি মাটনে কতটা পেঁয়াজ-রসুন পড়ে জানেন?

কবে হবে শো: উল্লেখ্য, আগামী ১১ জানুয়ারি শো হওয়ার কথা ছিল কলকাতায়। কিন্তু তা পিছিয়ে দেওয়া হয় ১১ এপ্রিল। যদিও আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠান (A R Rahman) পুরোপুরি ভাবে বাতিল হচ্ছে না। আগে ১১ জানুয়ারি শো হওয়ার কথা থাকলেও এবার তা পিছিয়ে করা হয়েছে ১১ এপ্রিল। পাঁচ ঘন্টার অনুষ্ঠান হবে এদিন।

আরও পড়ুন : বাইরে মুচমুচে, ভেতরে নরম, বিনা তেলেই এভাবে ভাজুন আলুর পরোটা

শো শুরু হবে বিকেল ৫ টা নাগাদ। তবে শো কোথায় হবে তা এখনও প্রকাশ করা হয়নি। ২০১২ সালে শেষবার কলকাতায় তিনি কনসার্ট করেছিলেন সল্টলেক স্টেডিয়ামে। পরবর্তীতে পেলের সঙ্গে আরেকটি অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন রহমান। সেটা ২০১৫ সাল। এতদিন পর তাঁর শো দেখার জন্য মুখিয়ে রয়েছে কলকাতাবাসী।