বাংলাহান্ট ডেস্ক: বিনোদন জগতের যে তারকারা রাজনৈতিক দুনিয়ায় এসে জাঁকিয়ে বসেছেন তাঁদের মধ্যে পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) অন্যতম। একুশের বিধানসভা নির্বাচনে। ব্যারাকপুর থেকে প্রার্থী হয়ে জয়ী হন রাজ। এবারের ভোটেও ফের তাঁকেই প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে তৃণমূল। সম্প্রতি হলফনামা জমা দিয়েছেন রাজ। সেখানে সম্পত্তির উল্লেখ করেছেন তিনি।
কত সম্পত্তি রয়েছে রাজের (Raj Chakraborty)?
রাজের দেওয়া হলফনামা অনুযায়ী, তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ১০ লক্ষ টাকা। হাতে নগদ রয়েছে ৩১ হাজার ৩২৬ টাকা। ব্যাঙ্ক এবং বিমায় বিনিয়োগ রয়েছে ১ কোটি ২১ লক্ষ ৬৯ হাজার টাকা। দুটি বিলাসবহুল গাড়িও রয়েছে রাজের কাছে। একটি ৭ লক্ষ ৮৮ হাজার টাকার টাটা নেক্সন এবং ৮০ লক্ষ ৬২ হাজার ভলভো এক্সসি ৯০ এর মালিক রাজ।

স্থাবর সম্পত্তির পরিমাণ কত: স্থাবর সম্পত্তির পরিমাণও বিপুল তারকা প্রার্থীর। আরবানায় ৪ কোটি টাকার ফ্ল্যাট রয়েছে তাঁর। এছাড়াও ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের আরও একটি সম্পত্তি রয়েছে রাজের (Raj Chakraborty)। তাঁর হালিশহরের বাড়ির দামও ৯৫ লক্ষ টাকা। তবে তাঁর নামে কোনও কৃষি জমি নেই বলেই জানিয়েছেন পরিচালক বিধায়ক।
আরও পড়ুন : গরম পড়তেই বাড়ছে বিয়ারের দাম?বেকায়দায় পড়ে কেন্দ্রের দ্বারস্থ সংস্থা
শুভশ্রীর সম্পত্তি কত: কোনও গয়না নেই রাজের। তাঁর বিরুদ্ধে নেই কোনও আইনি অভিযোগ বা মামলাও। দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন রাজ। তবে সম্পত্তিতে স্বামীকে টেক্কা দেবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনেত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৩ কোটি ১৫ লক্ষ টাকা।
আরও পড়ুন : পরপর দুবার স্লট বদল, টিআরপি কমতে বছর ঘোরার আগেই ফুরোচ্ছে এই সিরিয়াল!
জানা যাচ্ছে, প্রায় ১৯০০ গ্রাম সোনা রয়েছে শুভশ্রীর, যার বর্তমান বাজারদর ২ কোটি ৬০ লক্ষ টাকা। ব্যাঙ্কে বিনিয়োগের পরিমাণ ১০ কোটি ৩৮ লক্ষ টাকা। তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ২৬ লক্ষ টাকা, যার মধ্যে রয়েছে নিজস্ব ফ্ল্যাট এবং গাড়িও।












