বাংলাহান্ট ডেস্ক : দূরপাল্লার ট্রেনে অধিকাংশ মানুষেরই পছন্দ লোয়ার বার্থ। কেউ কেউ স্বাস্থ্যগত কারণে আবার কেউ কেউ শুধুমাত্র সুবিধার জন্য, আরামের সফরের জন্য লোয়ার বার্থ বেছে নেন। বিশেষ করে বয়স্ক ব্যক্তি বা সঙ্গে বাচ্চা থাকলে লোয়ার বার্থটাই (IRCTC) পছন্দ করেন বহু মানুষ। কিন্তু সবসময় যে লোয়ার বার্থই পাওয়া যাবে এর কোনও নিশ্চয়তা নেই।
ট্রেনে (IRCTC) কনফার্ম লোয়ার বার্থ পাওয়ার উপায় কী?
রেলের তরফে অবশ্য প্রবীণ নাগরিকদের জন্য লোয়ার বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়। পরিবারের কোনও প্রবীণ সদস্যের জন্য কনফার্ম লোয়ার বার্থ চাইলে আইআরসিটিসির নিয়ম মেনে টিকিট বুক করতে পারেন। কী বলছে রেলের নিয়ম?

প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে লোয়ার বার্থ: আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, লোয়ার বার্থ পাওয়ার জন্য সিনিয়র সিটিজেন কোটায় টিকিট বুক করা যায়। জেনারেল কোটার অধীনেও লোয়ার বার্থের জন্য প্রেফারেন্স দেওয়া যায়। তবে সেক্ষেত্রে বার্থ অ্যালটমেন্ট সিটের প্রাপ্যতার উপরে নির্ভর করবে। সিনিয়র সিটিজেন টিকিট বুক করলে রিজার্ভেশন চয়েস এর অধীনে ‘Book only if lower berth is allotted’ অপশনটি বেছে নেওয়া যায়।
আরও পড়ুন : মুরগির মাংসে মিশুক কাঁচা আমের স্বাদ, রইল আম মুরগির টক ঝাল রেসিপি
কীভাবে মিলবে লোয়ার বার্থ: আইআরসিটিসির (IRCTC) তরফে এও জানানো হয়েছে, জেনারেল কোটায় লোয়ার বার্থ বরাদ্দ শুধুমাত্র প্রাপ্যতার নিরিখে করা হয়ে থাকে। তবে টিকিট বুক করার পরেও যদি লোয়ার বার্থ খুঁজে না পান, সেক্ষেত্রে কর্তব্যরত কোচের টিটিইর সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আরও পড়ুন : বাংলায় ঐতিহাসিক জয়ের পর ক্যাবিনেট বৈঠকে প্রথম সিদ্ধান্ত, ‘বন্দেমাতরম’ নিয়ে কী জানাল কেন্দ্র?
ট্রেনের টিকিট বুকিংয়ের জন্য প্রথমে আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলতে হবে বা লগইন করতে হবে। এরপর যাওয়ার স্টেশন এবং গন্তব্য স্টেশন, ভ্রমণের তারিখ উল্লেখ করে ট্রেন সার্চ করতে হবে। এরপর পছন্দের ট্রেন এবং ক্লাস বেছে নিয়ে আসনের প্রাপ্যতা দেখার পর ‘বুক নাও’তে ক্লিক করতে হবে। এরপর যাত্রীর বিবরণ দিতে হবে। লোয়ার বার্থের প্রয়োজন হলে প্রেফারেন্সেস থেকে বেছে নিতে পারবেন। এরপর পেমেন্ট করলেই কনফার্ম হয়ে যাবে টিকিট।












