Durga Puja 2026 Live Updates

বাজারে গেলে খোলা রাখুন চোখ-কান, ফরম্যালিন মেশানো মাছ চিনবেন কীভাবে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : যা দিনকাল পড়েছে তাতে সবকিছুতেই দেখা যাচ্ছে ভেজাল। বিশেষ করে খাবার জিনিসে প্রচুর ভেজাল ধরা পড়ছে, যা স্বাস্থ্যের গুরুতর ক্ষতি করে চলেছে দিনের পর দিন। শাকসবজি থেকে ফলমূল, এমনকি মাছ মাংসতেও মেশানো হচ্ছে ভেজাল। মাছ (Fish) টাটকা রাখতে অনেক সময় ফরম্যালিন মিশিয়ে বিক্রি করেন মাছ বিক্রেতারা। এই ফরম্যালিন মেশানো মাছ দিনের পর দিন পেটে গেলে বড় ক্ষতি হতে পারে।

মাছেও (Fish) মিশছে ভেজাল

বাঙালির কাছে ভাত মাছ বড়ই প্রিয়। কিন্তু বাজার থেকে টাটকা ভেবে যে মাছ কিনে আনছেন তা আদৌ টাটকা তো? অসাধু ব্যবসায়ীরা বিক্রি বাড়াতে নানান পন্থা অবলম্বন করেন। ফরম্যালিন মিশিয়ে মাছ বিক্রি করা তার মধ্যে অন্যতম। কীভাবে আলাদা করবেন টাটকা মাছ?

How to identify formalin infused fish

কীভাবে চিনবেন টাটকা মাছ: টাটকা মাছের কানকো টকটকে লাল হয় না। কানকো পুরোপুরি লাল হলে বুঝবেন মাছ বাসি, তাতে লাল রঙ করা। মাছের লেজ কোঁকড়ানো থাকলে বোঝা যায় বাসি মাছ। টাটকা মাছের লেজ টানটান থাকে। মাছের চোখ দেখেও বোঝা যায় তা টাটকা না বাসি।

আরও পড়ুন : কালই শেষ জনকল্যাণ শিবির, এর মধ্যে আবেদন করতে না পারলে কী হবে? জানালেন মন্ত্রী

ফরম্যালিন মেশানো বুঝবেন কীভাবে: টাটকা মাছের (Fish) চোখ পরিস্কার হয়। ঘোলাটে হলে বুঝতে হবে মাছ বাসি। মাছ ধরে দেখে কিনতে হয় বাজারে। মাছ যদি রাবারের মতো লাগে তাহলে বুঝতে হবে ফরম্যালিন মেশানো রয়েছে। টাটকা মাছে কিন্তু আঁশটে গন্ধ থাকে না। বাসি মাছ থেকে মেছো গন্ধ বেশি আসে। তবে মাছে যদি ফরম্যালিন মেশানো থাকে তাহলে কিন্তু গন্ধে ফারাক পাওয়া যাবে না।

আরও পড়ুন : চতুর্দিকে ‘ডিম থেরাপি’, আর কী কী কাজে লাগানো যায় পচা ডিম?

উল্লেখ্য, ফরম্যালিন মেশানো মাছ হলে তাতে মাছি কম বসে। টাটকা মাছে মাছি ভনভন করে। তাই বাজারে গেলে চোখ কান খোলা রেখে মাছ কেনা উচিত। এতে ভেজাল থেকে বাঁচা যায়।