বাংলাহান্ট ডেস্ক : বাজারে হঠাৎ করেই বেড়ে গিয়েছে পচা ডিমের চাহিদা। প্রাক্তন শাসক দলের নেতামন্ত্রীদের লক্ষ্য করে প্রায়ই উড়ে আসছে দুর্গন্ধযুক্ত পচা ডিম (Egg)। এমনকি বিক্রেতারাও স্বীকার করছেন, পচা ডিমও এখন বিক্রি হয়ে যাচ্ছে। তবে পচা ডিম যে শুধু ছোড়ার কাজেই লাগে, তা কিন্তু নয়। আরও নানান কাজে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কিন্তু এই পচা ডিম।
পচা ডিম (Egg) কোন কাজে লাগানো যায়?
পচা ডিম খুব ভালো সার। ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালশিয়াম থাকে। ভেতরে থাকে প্রচুর প্রোটিন এবং নাইট্রোজেন। এতে মাটির পুষ্টিগুণ বাড়ে। গাছের জন্য দারুণ জৈব সার হিসেবে ব্যবহার করা যাবে পচা ডিম। তবে কুকুর বিড়ালের উৎপাত এড়াতে পচা ডিম গুলিকে মাটির বেশ গভীরে পুঁতে দিলে ভালো। এছাড়া বাড়িতে জৈব সার তৈরি করার আলাদা জায়গা থাকলে সেখানে পচা ডিম ফেলে দিলেও অন্যান্য পচা সবজি, খোসার সঙ্গে মিশে উৎকৃষ্ট জৈব সার তৈরি হয়ে যাবে।

এভাবে ব্যবহার করুন পচা ডিম: বাগানে ইঁদুর, ছুঁচোর উৎপাত? পচা ডিম (Egg) কিন্তু এক্ষেত্রে খুব কাজে দেবে। পচা ডিমে থাকা হাইড্রোজেন সালফাইডের তীব্র গন্ধ অনেক প্রাণীই সহ্য করতে পারে না। তাই ইঁদুরের মতো প্রাণীদের দূরে রাখতে জলের সঙ্গে পচা ডিম মিশিয়ে বাগানের সীমানায় স্প্রে করতে পারেন।
আরও পড়ুন : আড়াই মাস পর মিলল আশার আলো, রাহুলের মৃত্যুর তদন্ত নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মাটির উর্বরতা বাড়ায়: কৃষিকাজেও ব্যবহৃত হয় পচা ডিম। অন্যান্য জৈব বর্জ্যের সঙ্গে পচা ডিম মিশিয়ে কম্পোস্ট তৈরি করা যায়। তা ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যায়। এতে মাইক্রোনিউট্রিয়েন্ট সরবরাহ হয় যা ফসল উৎপাদনে সাহায্য করে।
আরও পড়ুন : কালই শেষ জনকল্যাণ শিবির, এর মধ্যে আবেদন করতে না পারলে কী হবে? জানালেন মন্ত্রী
পচা ডিমে প্রচুর ব্যাকটেরিয়া থাকে যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই পচা ডিম ব্যবহার করার সময় হাতে গ্লাভস পরে নাক মুখ ঢেকে কাজ করা উচিত। ঘরের মধ্যে পচা ডিম না ফাটানোই ভালো। এতে দুর্গন্ধ ছড়াতে পারে।













